
দেশের পুঁজিবাজারে গেল সপ্তাহে বিনিয়োগকারীরা সেবা ও আবাসন খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলো থেকে সবচেয়ে বেশি রিটার্ন পেয়েছে। এখাতের রিটার্নের পরিমাণ ছিল ১২.৮৭ শতাংশ।
বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সেবা আবাসন খাতের ৪ কোম্পানি তালিকাভুক্ত। গেল সপ্তাহে কোম্পানিগুলোর দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ২ কোটি ২০ লাখ টাকা। রিটার্নের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরামিক খাত। এ খাতে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছে ৭.৭১ শতাংশ। খাতটিতে ৫ কোম্পানি তালিকাভুক্ত। গেল সপ্তাহে এ খাতের দৈনিক গড় লেনদেন হয়েছিল ১৩ কোটি ৯৭ লাখ টাকা। এরপরেই অবস্থান করছে আইটি খাত। খাতটি থেকে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছে ৫.৩০ শতাংশ। খাতটির দৈনিক গড় লেনদেন হয়েছিল ১৪ কোটি ৬৯ লাখ টাকা।
রিটার্নের দিক দিয়েছে চতুর্থ স্থানে রয়েছে প্রকৌশল খাত। এ খাতের বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছে ৩.৬১ শতাংশ। খাতটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৫৬ কোটি ৪৪ লাখ টাকা। রিটার্নের দিক দিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাট খাত। খাতটির রিটার্নের পরিমাণ পাট ৩.৫৮ শতাংশ। গেল সপ্তাহে এ খাতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৩ কোটি ৯৯ লাখ টাকা।
এদিকে, বাজারে আধিপত্য বিস্তার করা সাধারণ বিমা খাত রিটার্নের দিক দিয়ে পঞ্চম স্থানে অবস্থানে রয়েছে। খাতটির ৩৬টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। গেল সপ্তাহে আলোচ্য খাত থেকে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছে ৩.২১ শতাংশ। খাতটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৪২ লাখ টাকা। তবে জীবন বিমা খাত রিটার্নের দিক দিয়েছে পিছিয়ে পড়েছে।
এছাড়া বিনিয়োগকারীরা যেসব খাতের কোম্পানির শেয়ার থেকে ১ শতাংশের বেশি রিটার্ন পেয়েছে সেগুলো হচ্ছে- ফার্মাসিউটিক্যালস ২.৩৫ শতাংশ, নন ব্যাংকিং আর্থিক খাত ১.৯২ শতাংশ, টেলিকমিউনিকেশন ১.৯২ শতাংশ, জ্বালানি খাতের ১.৭৯ শতাংশ, ব্যাংক ১.৫০ শতাংশ, ভ্রমন ও অবকাশ ১.২৮ শতাংশ, কাগজ-প্রকাশনা ১.২২ শতাংশ, বস্ত্র খাতের ১.১৬ শতাংশ।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৯যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত