
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন রোববার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ২০৯ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা। যা গত দুই মাসের সর্বোচ্চ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এর আগে গত ১৩ সেপ্টেম্বর, ২০২০ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছিলো ছিলো ১ হাজার ৩২৭ কোটি ৭২ লাখ ৮৩ হাজার টাকা টাকা।
দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৯৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ ৯ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৮৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ২০৯ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা।
অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩৯৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৭ লাখ ২ হাজার টাকা।
- ১এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ২দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস
- ৩ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৪এক্সপ্রেস ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৫ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৬সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৭সূচকের পতনে চলছে লেনদেন
- ৮ব্রিটিশ আমেরিকান টোবাকোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সিঙ্গার বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ব্যাংক এশিয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৬কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর





পাঠকের মতামত