প্রকাশিত: জুলাই ২৬, ২০২১ ৮:১৮ পিএম

দেশের অন্যতম বৃহৎ শিল্প প্র‌তিষ্ঠান সিটি গ্রুপের প্রধান উপ‌দেষ্টা হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সাবেক নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

তিনি এর আ‌গে ২০১৪ সালের ৩০ অক্টোবর থেকে বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। গত ৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় পবন চৌধুরীকে। বেজায় তার শেষ কর্মদিবস ছিল ৬ জুলাই।

প্রায় সাত বছর দা‌য়িত্ব পালনকা‌লে দেশের পরিকল্পিত বিনিয়োগ অবকাঠামো উন্নয়নে নিরলস কাজ করেছেন পবন চৌধুরী। নতুন সংস্থা থেকে বর্তমা‌নে বেজা একটি শক্তিশালী ও বহুমাত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বেসরকারি খাতকে উজ্জীবিত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে শিল্প বিকাশের পথ সুগম করার দাবিদারও তিনি।

পবন চৌধুরী দায়িত্বকালে ২০১৮ সালে সিটি গ্রুপের সিটি ইকোনমিক জোন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চূড়ান্ত লাইসেন্স পায়। ইতোমধ্যে সেখানে ৬টি শিল্প প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। বিনিয়োগ হয়েছে ৪১ কোটি ৪৬ লাখ ডলারেরও বেশি। কর্মসংস্থান হয়েছে ২ হাজার ৩৫০ জনের বেশি মানুষের।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...