
এ বছর দেশে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত করা হয়েছে, তাই সঙ্কটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেছেন, ‘দেশে পর্যাপ্ত খাদ্য মজুত থাকায় এরইমধ্যে খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) কার্যক্রম দ্বিগুণ করা হয়েছে। সেপ্টেম্বর থেকেই ওএমএস’র আওতায় চাল বিতরণ শুরু হবে।’
সোমবার (২ আগস্ট) বেলা ১১টায় নওগাঁর পোরশা উপজেলার নিতপুর লোকাল সাপ্লাই ডিপো (এলএসডি) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘সারাদেশে পুরোদমে ধান-চাল সংগ্রহ চলছে। খাদ্য মজুতের জায়গার অভাব হবে না। কোথাও কেউ খারাপ চাল দিলে তা রিজেক্ট করা হচ্ছে। তবে কেউ সরকারি সংগ্রহে মানহীন চাল-ধান সরবরাহ করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী, জেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবীর, পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম সহ খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা।
পরে খাদ্যমন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা প্রতিরোধ কমিটির এক মতবিনিময় সভায় যোগ দেন। সভার শুরুতে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ড স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন এবং সেখানে বসবাসরত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৬হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ১০আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ





পাঠকের মতামত