
বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯-২০২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ। অথচ গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। করোনা সংকটে এক বছরেই প্রবৃদ্ধি কমেছে প্রায় ৫ শতাংশ।
মূলত এক দশক ধরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধিতে ধারাবাহিকভাবে সেবা ও কৃষি খাতের অবদান কমছে। গত এক দশকে জিডিপিতে কৃষি খাতের অবদান কমেছে প্রায় ৫ শতাংশ। আর সেবা খাতের অবদান কমেছে প্রায় ৪ শতাংশ।
তবে জিডিপিতে বেড়েছে শিল্প খাতের অবদান, প্রায় ৮ শতাংশ। তবে এবারের চিত্র ভিন্ন কৃষি খাতের অবদান প্রবৃদ্ধিতে বেড়েছে, কমেছে সেবা ও শিল্পখাতের অবদান।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) বিবিএস থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ইতোমধ্যেই প্রবৃদ্ধির প্রতিবেদন আমরা প্রকাশ করেছি। একসঙ্গে ২০১৯-২০২০ এর চূড়ান্ত এবং চলতি অর্থবছরের প্রাথমিক প্রবৃদ্ধি প্রতিবেদন প্রকাশ করেছি। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি কমেছে। আমার মনে হয়, এটা লুকানোর কিছু নয়। পরিসংখ্যানে সঠিক তথ্যে উঠে এলে দেশের উন্নয়নে সঠিক পরিকল্পনা নেওয়া সহজ হয়।
বিবিএস এর প্রতিবেদন বলছে, ২০১৯-২০২০ অর্থবছরে জুন-জুলাই মাসে জিডিপি প্রবৃদ্ধি কমে হয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ। অথচ ২০১৮-১৯ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। ফলে করোনা সংকটে এক বছরেই প্রবৃদ্ধি কমেছে প্রায় ৫ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরেও প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ।
বিবিএস প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, চূড়ান্তভাবে ২০১৯-২০২০ অর্থবছরে কৃষিখাতে ৯ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা গত বছরে ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ। ফলে করোনা সংকটেও অর্থনীতির চাকা সচল ছিল কৃষিখাতে। করোনা সংকটের মধ্যে দেশকে মূলত বাঁচিয়ে রেখেছিল কৃষিখাত। তবে ২০১৭-১৮ অর্থবছরে কৃষিখাতে প্রবৃদ্ধি হয়েছিল ১১ দশমিক ০২ শতাংশ। খাদ্য শষ্য, প্রাণিজ ও বনজ সম্পদ আহরণ ঠিক ছিল করোনা সংকটেও। কৃষির উপখাতে মৎসে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৮৭ শতাংশ।
শিল্পখাতে প্রবৃদ্ধির ধস নেমেছে। ২০১৯-২০২০ অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৭ দশমিক ৩৫ শতাংশ। যা গত অর্থবছরে ছিল ১৭ দশমিক ৩৮ শতাংশ। ফলে বিবিএস প্রতিবেদনে উঠে এসেছে করোনার বড় ধাক্কা লেগেছে শিল্পখাতে।
সেবাখাতেও বড় ধাক্কা লেগেছে প্রবৃদ্ধিতে। এই খাতে প্রবৃদ্ধি কমে হয়েছে ২০১৯-২০২০ অর্থবছরে প্রবৃদ্ধি কমে হয়েছে ৮ দশমিক ৮৭ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ১২ দশমিক ৭৪ শতাংশ।
বিবিএস মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, করোনা মহামারির ফলেই মূলত প্রবৃদ্ধি কমেছে। কারণ ২০১৯-২০২০ অর্থবছরে বিশ্ব অর্থনীতি স্থবির ছিল। যার প্রভাব প্রবৃদ্ধির ওপর পড়েছে। করোনার সার্বিক ক্ষতির হিসাব-নিকেশে প্রবৃদ্ধির চূড়ান্ত প্রতিবেদন দিতে দেরি হয়েছে।
বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, এবারের প্রবৃদ্ধির হিসাবটা আমার কাছে বাস্তব মনে হয়েছে। করোনা মহামারিতে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত ছিল। যার প্রভাব প্রবৃদ্ধির ওপর পড়বে এটা স্বাভাবিক। আমার কাছে এ হিসাবটা সঠিক মনে হয়েছে।
তিনি বলেন, ২০১৮-১৯ অর্থবছরের প্রবৃদ্ধির হিসাব প্রশ্নবিদ্ধ ছিল। যেটা বাস্তবতার সঙ্গে কোনো মিলছিল না। ২০১৯-২০ অর্থবছরের প্রাথমিক হিসাবটাও প্রশ্নবিদ্ধ ছিল। কিন্তু যেহেতু চূড়ান্ত হিসাবে ৩ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে, সেহেতু এটা বাস্তবতার সঙ্গে মিলে যায়। কারণ ২০১৯-২০ অর্থবছরে আমরা বেশ কয়েকটা লকডাউনের মধ্যে পড়েছিলাম। সেসময় দেশের অর্থনীতি স্থবির অবস্থায় ছিল।
কিন্তু চলতি অর্থবছর শুরু থেকেই কোনো লকডাউনে পড়তে হয়নি। যার ফলে এ অর্থবছর প্রবৃদ্ধি বাড়বে। যদিও চলতি বছরের প্রথম নয়মাসে ৫ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে, সেক্ষেত্রে বলা যায় বছর শেষে গত অর্থবছরের তুলনায় এ অর্থবছর প্রবৃদ্ধি বাড়বে। বিপর্যস্ত বিশ্ব অর্থনীতির মধ্যেও বাংলাদেশের এই অর্জন সত্যিই প্রসংশনীয়। সঠিক তথ্য তুলে ধরায় পরিকল্পনামন্ত্রীর প্রশংসা করেন তিনি।
- ১রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ২দিনাজপুরে যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা
- ৩গুরুতর অসুস্থ বাইডেন
- ৪জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক
- ৫মেসির বাবাকে গোল উৎসর্গ করে শ্রদ্ধা জানালেন ডি পল
- ৬বিএসএফ কর্তৃক ৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
- ৭বগুড়ায় উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
- ৮খুলনায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪
- ৯ব্যাংকিং খাতে সুশাসনের মূল বাধা রাজনৈতিক পর্ষদ
- ১০রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৭চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৮সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৯ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা
- ১০জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা





পাঠকের মতামত