
ভক্ত-সমর্থকদের আরও বেশি আনন্দ দেয়ার জন্য দুই বছর পরপর ফুটবল বিশ্বকাপ আয়োজনের চিন্তা করছে ফিফা। এই পরিকল্পনার পক্ষে-বিপক্ষে মত রয়েছে অনেক। এই আলোচনায় এবার যোগ দিলেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হাভিয়ের মাচেরানো। যিনি নিজের ভোটটা দিয়েছেন ফিফার পক্ষে।
বিশ্ব ফুটবলের বড় বড় তারকাদের জাতীয় দলের জার্সিতে আরও ঘন ঘন দেখার জন্যই মূলত দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের কথা চিন্তা করছে ফিফা। এটি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে। এখনও পর্যন্ত সিদ্ধান্তের পর্যায়ে যায়নি আলোচনা। তবে এরই মধ্যে বিশ্বের ফুটবলপ্রেমীরা দুই ভাগে বিভক্ত এ পরিকল্পনাকে ঘিরে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বেশিরভাগ জাতীয় দলের ফুটবল ফেডারেশনই দুই বছর পরপর বিশ্বকাপের পক্ষে। এছাড়া বিখ্যাত কোচ আর্সেন ওয়েঙ্গার, যিনি বর্তমানে ফিফার ফুটবল ডেভেলপমেন্টের প্রধান; তিনিও দুই বছর পরপর বিশ্বকাপের পক্ষে জনমত গঠন করে চলেছেন।
সেই ধারাবাহিকতায় আর্জেন্টিনার সাবেক অধিনায়ক মাচেরানোকেও সঙ্গে পেলেন ইনফান্তিনো-ওয়েঙ্গাররা। প্রাথমিকভাবে মাচেরানোও এই পরিকল্পনায় রাজি ছিলেন না। তবে ওয়েঙ্গারের সঙ্গে বিশদ আলোচনা করে তিনিও এখন চান, বিশ্বকাপ যেন দুই বছর পরপরই হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাচেরানো বলেছেন, ‘প্রথমবার আমি যখন এটি শুনেছি, আমার কাছে অদ্ভুত লেগেছে। কারণ আমরা সাধারণত চার বছর পরপর বিশ্বকাপ দেখে অভ্যস্ত। তবে ফুটবলের সবচেয়ে বড় আসরের জন্য চার বছর অপেক্ষা করা অনেক লম্বা সময়।’
তিনি আরও বলেন, ‘আমি এটি নিয়ে আরও ভেবেছি। এ বিষয়ে আর্সেন ওয়েঙ্গারসহ আরও কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। ওয়েঙ্গার একজন সত্যিকারের ফুটবল ব্যক্তিত্ব এবং তার সুনির্দিষ্ট লক্ষ্য-পরিকল্পনা রয়েছে। আমি আশাবাদী তার অভিজ্ঞতা খেলাটির অগ্রযাত্রায় অনেক সাহায্য করবে।’
- ১রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ২অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন করতেই হবে: এমপি মুফতি আমির হামজা
- ৩জকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের উপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলা
- ৪সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৫দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ১১ দলের স্মারকলিপি
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১ দলের
- ৮ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ
- ৯জুলাইয়ে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, আহত ৬২৯
- ১০ইসলামিক ফাইন্যান্সের রোববার লেনদেন বন্ধ
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৪যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৫চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৬২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা
- ৭সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ৮কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৯চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ১০ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত