প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১ ১১:২৪ এএম

গ্রাহকের ঋণ মানের তথ্য গোপন করায় রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকসহ বেসরকারি খাতের মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ওয়ান ব্যাংককে জরিমানা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। জমিনার মওকুফের আবেদন করা হলে নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (২৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ৪১৭তম বোর্ড সভায় বাংলাদেশ ব্যাংকের পর্ষদ এ সিদ্ধান্ত নেয়। বোর্ড সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া বোর্ড সভায় পর্যটন খাতের কর্মচারীদের বেতন পরিশোধে আরও ৫০০ কোটি টাকার পুন:অর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে পর্যটন খাতের হোটেল-মোটেল ও থিম পার্কের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ৮ শতাংশ সুদে এক হাজার কোটি টাকার স্কিম গঠন করা হয়েছিল।
নতুন ৫০০ কোটি টাকাসহ এ খাতে ঋণ দেওয়ার জন্য দেড় হাজার কোটি টাকার পুন:অর্থায়ন স্কিম গঠন সম্পন্ন হলো। মোট ৮ শতাংশ সুদের ৪ শতাংশ দেবে সরকার এবং বাকি ৪ শতাংশ গ্রাহকদের দিতে হবে।
এর আগে তাহেরা অ্যাপারেলস লিমিটেড, ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড এবং রুপা শিপিং লাইনসের ঋণ খেলাপির তথ্য গোপন করায় অগ্রণী ব্যাংককে জরিমানা করেছিল বাংলাদেশ ব্যাংক। জরিমানা মওকুফে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছিল ব্যাংকটি তবে বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী জরিমানা মওকুফে কোনো সাড়া দেয়নি পর্ষদ।
আর সিআইবি রিপোর্টে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রাহক মামুন এন্টারপ্রাইজের ঋণ তথ্য গোপনের জন্য জরিমানা করে কেন্দ্রীয় ব্যাংক। আর আইন লংঘন করায় একইভাবে জরিমানা করা হয় ওয়ান ব্যাংকে। তবে দুই ব্যাংকের আরোপিত জরিমানাও মওকুফে সাড়া দেয়নি কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ।
এদিকে প্রস্তাবিত ‘পিপলস ব্যাংক লিমিটেড’ এর অনুকূলে ইস্যুকৃত লেটার অব ইনটেন্টের শর্তাবলী পূরণের সময় বৃদ্ধির বিষয়ে নির্ধারিত আলোচনা হওয়ার কথা থাকলেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি। সভায় ২০২০-২০২১ অর্থবছরের তফসিলি ব্যাংকসমূহ কর্তৃক কৃষি ও পল্লী ঋণ বিতরণ ও বাস্তবায়ন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় কৃষি খাতের জন্য ২য় পর্যায়ে পুন:অর্থায়ন স্কিম গঠন করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...