
দুই বছর ধরে ই-কমার্স খাতে নৈরাজ্য বিরাজ করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (২৪ আগস্ট) সংবাদ মাধ্যমে অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ইভ্যালি, অরেঞ্জ, ধামাকা, আলিশা মার্ট সহ অসংখ্য প্রতিষ্ঠান গ্রাহকের সংগে প্রতারণার সংবাদ গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। গ্রাহকরা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজপথে পর্যন্ত নেমে এসেছে। ইনফ্লুয়েন্সাররা মাশরাফি বিন মর্তুজার বাড়ি পর্যন্ত পৌঁছেছে তাদের সমস্যার সমাধানের জন্য। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধারকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে।
নৈরাজ্যের বিষয়ে সামাজিক সংগঠনটি বলে, বর্তমানে ই-কমার্স খাতে বাৎসরিক লেনদেন হচ্ছে প্রায় ৩.৫ বিলিয়ন ডলার। এফ কমার্সে গত ২০২০ সালে লেনদেন হয়েছে প্রায় ৩২০ কোটি ডলার। বাংলাদেশে বিপুল সম্ভাবনাময় এই খাতের নেতৃত্বে যারা আছেন তারা শুধুমাত্র মন্ত্রণালয়ে তদবির বাজিতে ব্যস্ত থাকেন।
সংগঠনটির দাবি, ই-ক্যাব সরকারের কাছ থেকে ৯০০ কোটি টাকা সহায়তা নিয়েছে। এছাড়া রয়েছে সদস্য বানানোর নামে চাঁদার অভিযোগও। আইন বহির্ভূতভাবে বিভিন্ন এমএলএম কোম্পানিকে সদস্য বানানোর অভিযোগ করেছে সংগঠনটি। এসব বিষয়ে প্রতিষ্ঠানটি তাদের দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জবাবদিহিতার আওতায় আনতে হস্তক্ষেপ কামনা করেন সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ ।
- ১র্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র্যাগিং
- ২আল-হেরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৩কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
- ৪বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
- ৫কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৬সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৭দাখিলে এবার পাসের হার ৫৫.৫৯ শতাংশ
- ৮এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
- ৯এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- ১০৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৫জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- ১০জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক





পাঠকের মতামত