
বৈশ্বিকায়নের প্রভাবে বিদেশি সংস্থা ও ব্যক্তিগণ নিজ দেশে অবস্থান করেও ব্যবসা পরিচালনা করছে বাংলাদেশে। রেমিট্যান্স হিসেবে তারা নিজ দেশে যে অর্থ প্রেরণ করে থাকে তার উপর ভ্যাট আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ব্যাংকগুলোকে ভ্যাটের হিসাব রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্টদের কাছে প্রতি মাসের শেষে ৭ দিনের মধ্যে প্রেরণ করার পরার্মশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল মুদ্রানীতি বিভাগের এক নির্দেশনায় বলা হয়, ফেইসবুক, গুগল, অ্যামাজন এবং এ ধরনের অনিবাসী ব্যক্তি কর্তৃক প্রদত্ত সেবার বিপরীতে সাধারণ প্রাধিকারের আওতায় কিংবা বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমতি সাপেক্ষে বিদেশে প্রেরিত রেমিট্যান্সের উপর উৎস কর্তিক মূসকের হিসাব বিবরণী ( পরিশিষ্টি-ক) অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে পরবর্তী মাসের ৭ দিনের মধ্যে সদস্য (মূসক নীতি), জাতীয় রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট মূসক এজেন্ট বরাবর প্রেরণ করার জন্য আপনাদের পরামর্শ দেয়া যাচ্ছে।
তার আগে গত ২৪ জুন নিজ দেশে অবস্থান করে বাংলাদেশে পরিচালিত ব্যবসার উপর ভ্যাট কর্তনে সিদ্ধান্ত নেয় রাজস্ব বোর্ড। ব্যাংকগুলো হতে ভ্যাটের হিসাবের বিবরণী পেতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার কথা জানায় সিদ্ধান্তের নীতিমালায়।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই পরার্মশ দিয়েছে।
- ১বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ২পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৩চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৪পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৫মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৬বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৭শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ৮স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ৯চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ১০গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৬আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৭আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৮রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৯হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ১০কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত