
ক্রিস্টিয়ানো রোনালদো প্রায় এক যুগ পর আবার ম্যানচেস্টার উইনাইটেডে ফিরেছেন। তবে নতুন খবর হলো, পর্তুগিজ এই তারকা নিজের পছন্দের ৭ নম্বর জার্সি হয়তো নাও পেতে পারেন।
ম্যানচেস্টার থেকে মাদ্রিদ হয়ে তুরিন, সব জায়গাতেই এই জার্সি পরে খেলেছেন। স্পোর্টিং ক্লাব দে পর্তুগালে ২৮ নম্বর জার্সি পরে খেলতেন রোনালদো। তারপর ম্যানচেস্টারে ফার্গুসানের ইচ্ছাতেই প্রথম ৭ নম্বর জার্সি গায়ে দিয়ে খেলেন রোনালদো।
গোল ডটকমের খবরে জানা গেছে, আবার দলে ফিরলেও ম্যান ইউর ৭ নম্বর জার্সি সম্ভবত আর তাঁর হাতে তুলে দেওয়া সম্ভব হবে না। অবশ্য ম্যান উইতে অ্যালেক্সিস সানচেজ, রাদামেল ফালকাও, অ্যাঞ্জেল ডি’মারিয়ার মতো তারকারা এই ৭ নম্বর জার্সি পরে খেললেও খুব একটা সাফল্য পাননি। এছাড়া ইউনাইটেডের হয়ে এই ৭ নম্বর জার্সির মাধুর্য কিছুটা হলেও ফিরিয়ে এনেছেন এডিনসন কাভানি। উরুগুয়ান তারকা নিজের জার্সি নম্বর ছেড়ে দিতেও রাজি হয়েছিলেন। তবে কাভানি চাইলেও রোনালদো ৭ নম্বর জার্সি পরতে পারবেন না। কারণ প্রিমিয়ার লিগে সব ক্লাবেরই এই মৌসুমের জন্য জার্সি নম্বর রেজিস্টার করানো হয়ে গেছে।
গোল ডটকমের খবরে আরো জানা গেছে, তবে কাভানি দল ছাড়লে তবেই রোনালদো সাত নম্বর জার্সি পড়তে পারবেন। তবে কাভানির দল ছাড়ার কোনো পরিকল্পনা নেই। ফলে রোনালদো যে সাত নম্বর জার্সি পরে খেলা হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত। ম্যান ইউতে বর্তমানে ১২ ও ১৫ নম্বরের পাশপাশি ২৮ নম্বর জার্সি ফাঁকা রয়েছে। লিওনেল মেসি পিএসজিতে গিয়ে তাঁর শুরুর দিকের ৩০ নম্বর জার্সি বেছে নিয়েছেন।
রোনালদো সেই পথে হাঁটেন কি না এখন সেটাই দেখার।
- ১হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- ২গুলশানে আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেফতার ৬
- ৩চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৪সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৫চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৬ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৭জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৮কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৯বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ১০সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৭ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৮গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৯সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১০জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন





পাঠকের মতামত