প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ ৮:৪৫ পিএম

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমি‌টেডে বি‌নি‌য়ো‌গ থে‌কে পাওয়া লাভের ২৬ কোটি ৪৮ লাখ টাকা পুনঃবিনিয়োগ ক‌রে‌ছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)। সোমবার (৩০ আগস্ট) বিএসইসি এ তথ্য জানি‌য়ে‌ছে।

বিএসইসি জানায়, সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লি. এর ঢাকা অফিসে ৯ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসি নবনিযুক্ত চেয়ারম্যান শহীদুল হক ভূঁঞা, বিএইচএল এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মুৎসুও উসুই, বিএসইসির পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) আমিনুর রহমান উপস্থিত ছিলেন।

জাপানের হোন্ডা মোটরস কোম্পানি লি. বাংলাদেশের বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অংশীদারি বিনিয়োগ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লি. প্রতিষ্ঠিত। এই কোম্পানিতে বিএসইসি তথা সরকারের ৩০ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটি দীর্ঘদিন সুনামের সঙ্গে বাংলাদেশে ১১০ সিসি হতে ১৬৫ সিসি’র হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদন, সংযোজন ও বাজারজাত করে আসছে।

বিএইচএল এ বিএসইসি’র ৩০ শতাংশ শেয়ার এবং হুন্ডা ও এএসএইচ ৭০ শতাংশ শেয়ার রয়েছে।

২০১৯-২০২০ অর্থ বছরে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লি. ৮৮ কোটি ২৭ লাখ টাকা লাভ করে। বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে লাভের ৮৮.২৭ কোটি টাকা পুনঃবিনিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে বাংলাদেশের বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের ৩০ শতাংশ হিসেবে প্রাপ্য ২৬ কো‌টি ৪৮ লাখ টাকা পুনঃবিনিয়োগ করা হয়।

শেয়ার

পাঠকের মতামত

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে বাংলা কিউআর-এর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ...