
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডে বিনিয়োগ থেকে পাওয়া লাভের ২৬ কোটি ৪৮ লাখ টাকা পুনঃবিনিয়োগ করেছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)। সোমবার (৩০ আগস্ট) বিএসইসি এ তথ্য জানিয়েছে।
বিএসইসি জানায়, সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লি. এর ঢাকা অফিসে ৯ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসি নবনিযুক্ত চেয়ারম্যান শহীদুল হক ভূঁঞা, বিএইচএল এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মুৎসুও উসুই, বিএসইসির পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) আমিনুর রহমান উপস্থিত ছিলেন।
জাপানের হোন্ডা মোটরস কোম্পানি লি. বাংলাদেশের বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অংশীদারি বিনিয়োগ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লি. প্রতিষ্ঠিত। এই কোম্পানিতে বিএসইসি তথা সরকারের ৩০ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটি দীর্ঘদিন সুনামের সঙ্গে বাংলাদেশে ১১০ সিসি হতে ১৬৫ সিসি’র হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদন, সংযোজন ও বাজারজাত করে আসছে।
বিএইচএল এ বিএসইসি’র ৩০ শতাংশ শেয়ার এবং হুন্ডা ও এএসএইচ ৭০ শতাংশ শেয়ার রয়েছে।
২০১৯-২০২০ অর্থ বছরে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লি. ৮৮ কোটি ২৭ লাখ টাকা লাভ করে। বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে লাভের ৮৮.২৭ কোটি টাকা পুনঃবিনিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে বাংলাদেশের বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের ৩০ শতাংশ হিসেবে প্রাপ্য ২৬ কোটি ৪৮ লাখ টাকা পুনঃবিনিয়োগ করা হয়।
- ১
- ২সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার
- ৩বে লিজিংয়ের মঙ্গলবার লেনদেন চালু
- ৪নিউজিল্যান্ডের সঙ্গে ওষুধ ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব
- ৫এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৬র্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র্যাগিং
- ৭আল-হেরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৮কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
- ৯বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
- ১০কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৩হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৫জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৬আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৭কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৮ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- ৯সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ১০দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি





পাঠকের মতামত