
সঞ্চয়পত্র বিক্রির আগে গ্রাহকের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সঠিক কি না তা যাচাই করবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর। এ জন্য সম্প্রতি সঞ্চয় অধিদপ্তরের কর্মকর্তাদের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) টিআইএন সার্ভারে ঢুকে সঞ্চয়পত্রের গ্রাহকের তথ্য-উপাত্ত যাচাই করার অনুমতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, প্রতিবছর লাখো টিআইএনধারী সঞ্চয়পত্র কেনেন। সুদের ওপর কর কমাতে অনেকেই সঞ্চয়পত্র কিনতে গিয়ে ভুয়া টিআইএন ব্যবহার করেন। এটি বন্ধ করতেই টিআইএন সঠিক কিনা তা যাচাই করা হবে। তথ্য সঠিক হলেই গ্রাহক সঞ্চয়পত্র কেনার সুযোগ পাবেন।
জানা গেছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে এনবিআর ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মধ্যে তথ্য আদান-প্রদান হবে। কিছুদিন আগে এ উপায়ে পাঁচটি কর অঞ্চলের সঙ্গে পরীক্ষামূলকভাবে সঞ্চয় অধিদপ্তরের তথ্য আদান-প্রদান হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের ৩১টি কর অঞ্চলের সঙ্গে এ ধরনের এপিআই ব্যবস্থা চালু করা হচ্ছে।
চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে দুই লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনলে টিআইএন বাধ্যতামূলক করা হয়। তবে শুধু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে যেসব টিআইএন নেওয়া হয়েছে, কেবল তারাই সঞ্চয়পত্র কিনতে পারবেন। পাসপোর্ট নম্বর দিয়ে নেওয়া টিআইএনের বিপরীতে সঞ্চয়পত্র কেনা যাবে না।
চলতি অর্থবছরে সরকার সঞ্চয়পত্র বিক্রি থেকে ৩২ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। গত ২০২০-২১ অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি করে ৪২ হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়।
- ১সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৪ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৫শিক্ষার্থীদের ব্যাংক হিসাব ও সঞ্চয় ধারাবাহিক বাড়ছে
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৭কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৮বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৯চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ১০এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৪জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৫শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৯সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ১০চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত





পাঠকের মতামত