প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১ ৮:২১ পিএম , আপডেট: আগস্ট ৩১, ২০২১ ৯:৪০ পিএম

পুঁজিবাজারের তালিকায় রয়েছে দেশের ৩২ তফসিলি ব্যাংক। পুঁজিবাজারের উত্থান-পতন ব্যাংকগুলোর আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। আর করোনা মহামারি বিরাজমান হওয়ার পর থেকে ব্যাংক গুলোতে জমা পড়েছে অলস টাকা। তাই পুঁজিবাজারে বিনিয়োগে ঝুঁকছে ব্যাংকগুলো। তাই পুঁজিবাজারে ব্যাংকগুলোর লেনদেনের তদারকি বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

পুজিঁবাজারে বিনিয়োগের জন্য গঠিত তহবিল এবং এই অর্থ বিনিয়োগের হিসাবের বিবরণী প্রতি মাস শেষে কেন্দ্রীয় ব্যাংককে জমা দিতে হবে। এক্ষেত্রে হিসাব জমা দেওয়ার জন্য পরবর্তী মাসের ৫ তারিখ পর্যন্ত সময় পাবে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে বিশেষ তহবিল গঠন এবং বিনিয়োগের হিসাব এবং হিসাবের বিবরণীর সফট কপি প্রতি মাস শেষ হওয়ার পরবর্তী মাসের ৫ দিনের মধ্যে জমা দিতে হবে। বিবরণী জমা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের নির্ধারিত ছকে তথ্য পূরণ করতে হবে।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...