প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১ ৮:৪১ পিএম , আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২১ ৮:৪২ পিএম

আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য প্লস্টিক দ্রব্যের পরিবেশ বান্ধব ও টেকসই পণ্য বাজারে আনতে হবে বলে জানান এফসিসিআই সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন। আজ (সোমবার) প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি আয়োজিত সোশ্যাল কমপ্ল্যায়েন্স, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং জেন্ডার বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে এখনও প্রশিক্ষিত লোকবলের অভাব রয়েছে। আজকের এই কর্মশালার আয়োজন অত্যন্ত সময়োযোগী, জুনিয়র পর্যায়ের পাশাপাশি মাঠ পর্যায়ের অফিসারদেরও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবলে রূপান্তরিত করা প্রয়োজন।

জসিম উদ্দিন বলেন, বর্তমানে প্লাস্টিক শিল্প একটি বৃহৎ খাত হিসেবে বিবেচিত। এই সেক্টর অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি করছে। লোহা ও কাঠের বিকল্প হিসেবে প্লাস্টিক এর ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এ খাতের উৎপাদনও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশে প্লাস্টিক বর্জ্য থেকে ফেব্রিক্স তৈরী করা হচ্ছে। দেশে টেক্সটাইল এর প্লাস্টিক টেকনোলজি সেন্টার স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে প্রস্তাবিত প্লাস্টিক শিল্প নগরী স্থাপন এর দ্রুত বাস্তবায়ন দরকার। এলডিসি গ্রাজুয়েশনের ফলে আমাদের যে চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলার জন্য এখনি প্রস্তুতি নিতে হবে। এজন্য আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য নতুন নতুন পরিবেশ বান্ধব ও টেকসই পণ্য বাজারে আনতে হবে।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব মি. তপন কান্তি ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতির সভাপতি জনাব মোঃ শামীম আহমেদ।

 

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে বাংলা কিউআর-এর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...