
উদ্যোক্তা এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যবস্থাপক ও কর্মকর্তাদের জন্য সপ্তাহব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউট।
বুধবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে এ তথ্য জানা গেছে।
বিসিক সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী ‘ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক এ প্রশিক্ষণ কোর্সটি আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত বা ব্যবসা গড়ে তুলতে চাচ্ছেন এমন উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এ প্রশিক্ষণ কোর্সটি প্রণয়ন করা হয়েছে। সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে ইচ্ছুক উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০০ টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদের জন্য এক হাজার টাকা।
আগ্রহী উদ্যোক্তাদের আগামী ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে। সফলভাবে কোর্স শেষ করার পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদেরকে বিসিকের নিজস্ব তহবিল এবং কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে। সেই সাথে শিল্প নিবন্ধন প্রদান করা হবে। ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে বিসিক।
- ১গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত
- ২ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন
- ৩বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৪দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ৫আজ আখেরি শোম্বা: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- ৬অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- ৭কুষ্টিয়ায় শিক্ষার্থীদের আরসিআরসি বেসিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ
- ৮মানিকগঞ্জে জবির কালীগঙ্গা বাসে হামলা, আহত অন্তত ১০
- ৯কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪
- ১০হরমুজ প্রণালীতে কার্গো জাহাজে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৪শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৭২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৮বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৯চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ১০পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই





পাঠকের মতামত