প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১ ২:৫৯ পিএম

উদ্যোক্তা এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যবস্থাপক ও কর্মকর্তাদের জন্য সপ্তাহব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউট।

বুধবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে এ তথ্য জানা গেছে।

বিসিক সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী ‘ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক এ প্রশিক্ষণ কোর্সটি আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চল‌বে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত বা ব্যবসা গড়ে তুলতে চাচ্ছেন এমন উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এ প্রশিক্ষণ কোর্সটি প্রণয়ন করা হয়েছে। সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে ইচ্ছুক উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০০ টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদের জন্য এক হাজার টাকা।

আগ্রহী উদ্যোক্তাদের আগামী ১২ সেপ্টেম্বর সকাল সা‌ড়ে ৯টার মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে। সফলভাবে কোর্স শেষ করার পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদেরকে বিসিকের নিজস্ব তহবিল এবং কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে। সেই সাথে শিল্প নিবন্ধন প্রদান করা হবে। ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৫০ হাজারের বে‌শি সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে বিসিক।

 

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...