
অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য বিনিয়োগের ৮০ শতাংশই হচ্ছে উন্নত দেশগুলোতে। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোতে বৈদেশিক বিনিয়োগ কমেছে ১২ শতাংশ। এ অবস্থায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃদেশীয় বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিকল্প নেই। আর এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে নদীপথে পণ্য পরিবহণ অবশ্যই সহজতর করতে হবে। বুধবার (০৮ সেপ্টেম্বর) বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয় আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান এসব কথা বলেন।
ভূটান, বাংলাদেশ ও ভারত থেকে নদীপথে বাণিজ্য বিষয়ক গবেষক, নীতি-নির্ধারক এবং ব্যক্তিখাতের উদ্যোক্তারা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দীন আহমেদ বীর বিক্রম বলেন, নদীপথে বাণিজ্য সহজকরণ সম্ভব হলে এ অঞ্চলের সকল দেশই যেহেতু তার সুবিধাভোগী হবে তাই সকল পক্ষের সম্মিলিত অংশগ্রহণ বিশেষত আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিদের ভূমিকা এক্ষেত্রে বিশেষ জরুরি।
কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক সোমা মিত্র বলেন, পশ্চিমবঙ্গের উত্তর-পূর্বাঞ্চলে নদীপথে পণ্য পরিবহন সহজতর করার মাধ্যমে বেনাপোল স্থলবন্দরের ওপর চাপ কমানো সম্ভাব।
বিআইডব্লুটিএ- এর সাবেক পরিচালক সৈয়দ মনোয়ার হোসেন নদীপথে বাণিজ্যের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজনীয়তার কথা বলেন। ভারতের কাটস ইন্টারন্যশনাল-এর পলিসি অ্যানালিস্ট অর্নব গাঙ্গুলি মনে করেন নদীপথে বাণিজ্যে ব্যবসায়িদের আস্থা বাড়াতে বেশি বেশি পাইলট ভয়েজ পরিচালনা করে ঝুঁকিগুলো চিহ্নিত করা এবং সে অনুসারে ব্যবস্থা নেয়া দরকার। আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ পৃথ্বীরাজ নাথ বলেন নদীপথে বাণিজ্য সহজকরণের উদ্যোগ গ্রহণের সময় অবশ্যই এসব উদ্যোগের পরিবেশগত এবং সামাজিক প্রভাবের দিকগুলো আলাদাভাবে বিবেচনায় রাখা প্রয়োজন।
ওয়েবিনারে আরো উপস্থিত ছিলেন, ভারতভিত্তিক কাস্টমস হাউজ এজেন্ট দেবজ্যোতি বসু, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়, ভারতের রিভারাইন শিপিং এন্ড লজিস্টিকস-এর স্বত্তাধিকারি নিত্য সাহা, বাংলাদেশের গল্ফ ওরিয়েন্ট সিওয়েজ-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহফুজ হামিদ, এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডিং এসোসিয়েশন-এর সভাপতি কবির আহমদে। ওয়েবিনারে ধন্যবাদ বক্তব্য রাখেন উন্নয়ন সমন্বয়ের সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহীন উল আলম।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৯আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ১০কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত