
বিশ্বের ফুটবলপ্রেমীরা উপভোগ করতে পারেনি ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার সুপার ক্লাসিকোর লড়াই। কোয়ারেন্টাইনজনিত ঝামেলার কারণে শুরুর ৫ মিনিট পরই স্থগিত করে দেয়া হয়েছিল সেই ম্যাচ। এবার ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে বিশ্বের অন্যতম জনপ্রিয় দুই দল।
শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর এক ঘণ্টা পর পেরুর বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল দল। বিশ্বকাপ বাছাইয়ে দুই দলেরই এটি নবম ম্যাচ। তাদের নিজেদের মুখোমুখি ম্যাচটি ছিলো অষ্টম ম্যাচ, যার সমাধান এখনও দেয়নি ফিফা।
বিশ্বকাপ বাছাইয়ে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ব্রাজিল। স্থগিত হওয়া ম্যাচটি বাদ দিলে বাকি সাত ম্যাচের সবকয়টি জিতে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তারা। ব্রাজিলের ঠিক নিচেই আর্জেন্টিনা। তারাও কোনো ম্যাচ হারেনি। তবে সাত ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ১৫।
নিজেদের ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিতেও পরিষ্কার ফেবারিট আর্জেন্টিনা। মুখোমুখি পরিসংখ্যানও কথা বলছে তাদের পক্ষে। দুই দল এখনও পর্যন্ত খেলেছে মোট ৪১টি ম্যাচ। যেখানে ড্র হয়েছে ৭টি, বলিভিয়ার জয় ৫ ম্যাচে। বাকি ২৯ ম্যাচের সবকয়টিই জিতেছে আর্জেন্টিনা।
এই ম্যাচটিতে আর্জেন্টিনার একাদশে অন্তত তিনটি পরিবর্তন অবধারিত। কেননা ক্লাব ফুটবলে যোগ দিতে এরই মধ্যে ইউরোপে ফিরে গেছেন এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো সেলসো এবং ক্রিশ্চিয়ান রোমেরো। ফলে বলিভিয়ার বিপক্ষে গোলবারের নিচে হয়তো দেখা যাবে হুয়ান মুসোকে।
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ
হুয়ান মুসো, গনজালো মন্টিয়েল/নাহুয়েল মলিনা, জার্মান পেজ্জেল্লা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, নিকোলাস গঞ্জালেজ/আলেজান্দ্রো গোমেজ, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।
আর্জেন্টিনার বিপক্ষে বলিভিয়ার সম্ভাব্য শুরুর একাদশ
কার্লোস ল্যাম্পে, হোসে স্যাগ্রেদো, লুইস হাকুইন, আদ্রিয়ানো জুসিনো, হেসুস স্যাগ্রেদো, লেওনেল জাস্তিনিয়ানো, ময়সেস ভিলারোয়েল, এরউইন সাভেদ্রা, হুয়ান কার্লোস আর্ক, রদ্রিগো রামাল্লো/রামিরো ভাকা এবং মার্সেলো মোরেনো মার্টিনস।
অন্যদিকে পেরুর বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানেও অনেক এগিয়ে ব্রাজিল। দুই দল এখনও পর্যন্ত খেলেছে মোট ৫০টি ম্যাচ। যেখানে ব্রাজিল জিতেছে ৩৬টি আর ড্র হয়েছে ৯টি ম্যাচ। বাকি পাঁচটি ম্যাচের ফলাফল গেছে পেরুর পক্ষে। সবশেষ ২০১৯ সালে এক প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জিতেছে পেরু।
পেরুর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
ওয়েভারটন, দানিলো, মারকুইনহোস, এডের মিলিটাও, অ্যালেক্স সান্দ্রো, এভারটন রিবেইরো, গুইমারেস, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা, গ্যাব্রিয়েল বারবোসা এবং নেইমার জুনিয়র।
ব্রাজিলের বিপক্ষে পেরুর সম্ভাব্য শুরুর একাদশ
গ্যালেস, এডভিনকুলা, সান্তামারিয়া, ক্যালেনস, লোপেজ, ইয়োতুন, তাপিয়া, কারিলো, ফ্লোরেস, কুয়েভা ও লাপাদুলা।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত