
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এল আর গ্লোবালের সঙ্গে যুক্ত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। প্রতিষ্ঠানটির উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন তিনি।
রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সাকিব আল হাসান সশরীরে উপস্থিত ছিলেন।
সাকিব আল হাসানের পাশাপাশি প্রতিষ্ঠানটির উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার খেতাবধারী দাবাড়ু নিয়াজ মোর্শেদ এবং ক্রীড়া সাংবাদিক রেজাউর রহমান সোহাগকে।
অনুষ্ঠানে শেয়ারবাজারের বিভিন্ন বিষয় তুলে ধরেন এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলাম।
তিনি বলেন, খেলার সঙ্গে শেয়ারবাজারে বিনিয়োগের অনেক মিল আছে। কোচ থাকতে হয়, অধিনায়ক থাকতে হয়, খেলোয়াড় থাকতে হয়।
রিয়াজ ইসলাম বলেন, এটা আশা করা যায়, এই ইন্ডাস্ট্রি (শেয়ারবাজার) আরও বড় হবে। তবে সরাসরি বিদেশি বিনিয়োগ ছাড়া মার্কেটের প্রবৃদ্ধি কম হবে। আমরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং আমেরিকার চেম্বারের সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণে চেষ্টা করছি।
বন্ড মার্কেট সম্পর্কে তিনি বলেন, আমাদের বন্ড মার্কেট এখনো সেই ভাবে শুরু হয়নি। এটা শুরু হচ্ছে। এখানে শিক্ষার অভাব ও কাঠামোগত সমস্যা আছে। সামনে বন্ড মার্কেট ভালো হবে বলে আশা করা যায়।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ১০সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার





পাঠকের মতামত