
২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ কর প্রদানের জন্য বিশেষ সম্মাননা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। বৃহৎ করদাতা ইউনিটের আওতাধীন ৬টি ক্যাটাগরিতে ৩৩ প্রতিষ্ঠানের কাছে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দিকে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সেরা করদাতাদের হাতে সম্মাননা তুলে দেন।
বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন ও সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ গোলাম নবী।
বিভিন্ন ক্যাটাগরিতে বৃহৎ করদাতা ইউনিটের সেরা কর প্রদানকারীদের নিয়ে বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে এনবিআর।
ক্যাটাগরি অনুযায়ী সেরা করদাতা যারা-
ব্যাংকিং খাত
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেড।
সেবা ও অন্যান্য খাত
গ্রামীণফোন লিমিটেড, শেভরন বাংলাদেশ ব্লক থার্টিন অ্যান্ড ফোর্টিন লিমিটেড ও এম জে এল বাংলাদেশ লিমিটেড।
নন-ব্যাংকিং আর্থিক খাত
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।
বিমা খাত
আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ও সাধারণ বিমা করপোরেশন।
ম্যানুফ্যাকচারিং খাত
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিকালস লিমিটেড, শেখ আকিজ উদ্দিন লিমিটেড, উত্তরা মোটরর্স লিমিটেড, উত্তরা অটো মোবাইলস লিমিটেড, পারফেক্ট টোব্যাকো কোম্পানি লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিকালস লিমিটেড এবং অলিম্পিক লিমিটেড।
উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ
বাংলাদেশ ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড এবং তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড।
- ১র্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র্যাগিং
- ২আল-হেরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৩কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
- ৪বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
- ৫কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৬সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৭দাখিলে এবার পাসের হার ৫৫.৫৯ শতাংশ
- ৮এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
- ৯এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- ১০৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৫জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- ১০জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক





পাঠকের মতামত