
এক্সোপো ২০২০ দুবাই এ নতুন বাংলাদেশকে ব্র্যান্ডিং করবে এফবিসিসিআই। চলতি বছরের ১ অক্টোবর থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিতব্য ছয় মাসের এ আন্তর্জাতিক প্রদর্শনী উপলক্ষ্যে বেসরকারি খাতের সঙ্গে বুধবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বিশেষ সভায় এসব কথা বলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন।
জাসিম উদ্দিন জানান, দুবাই এক্সপোতে দেশের সম্ভাবনাময় সব খাতকে তুলে ধরতে, এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিশেষায়িত কমিটি কাজ করছে। দুবাইয়ের প্রদর্শনীতে বিশ্ব উদ্যোক্তারা এক নতুন শক্তিশালী বাংলাদেশকে দেখতে পাবে।
সভাপতির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেন, ১৮০ দিন মেয়াদের এ প্রদর্শনী বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী দিকগুলো তুলে ধরতে এবং দেশের ভাবমর্যদা উজ্জ্বল করতে কার্যকরি ভূমিকা রাখতে পারে। তবে সেজন্য বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
বৈঠকে এফবিসিসিআই সহ-সভাপতি ও এক্সপো কমিটির আহ্বায়ক মো. আমিন হেলালী জানান, প্রদর্শনীতে ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরতে সর্বোচ্চ কার্যক্রম নেবে এফবিসিসিআই। তবে অংশগ্রহণকে সর্বাঙ্গীনভাবে সফল করতে সরকারের সহায়তা কামনা করেন তিনি।
দুবাই প্রদর্শনীতে বিজনেস ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন এফবিসিসিআইর সাবেক সভাপতি ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. শফিউল ইসলাম মহিউদ্দীন।
তিনি বলেন, এই আয়োজন বাংলাদেশের সামনে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিশাল বাজার ধরার সুযোগ এনে দিয়েছে।
বৈঠকে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, চামড়াজাত পণ্য, তথ্য প্রযুক্তি, কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও সবজি রপ্তানিকারক সমিতির সভাপতিবৃন্দ, ডিসিসিআই সভাপতি এবং নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েন্ড সভাপতি উপস্থিত ছিলেন।
- ১র্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র্যাগিং
- ২আল-হেরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৩কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
- ৪বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
- ৫কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৬সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৭দাখিলে এবার পাসের হার ৫৫.৫৯ শতাংশ
- ৮এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
- ৯এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- ১০৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৬জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৭আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- ১০দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি





পাঠকের মতামত