
পূর্বাচল ওয়াটার সাপ্লাই পিপিপি প্রকল্পের ‘এসক্রো ব্যাংক’ হিসেবে রাজউক ও ইউনাইটেড ডেলকটের (একটি বাংলাদেশ-চীন যৌথ প্রতিষ্ঠান) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সিটি ব্যাংক।
পূর্বাচলের স্থানীয় রাজউক দফতরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, বাংলাদেশ সরকারের সচিব ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতানা আফরোজ এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান।
এটি একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প ও পাবলিক ইউটিলিটি সেক্টরে এ ধরনের প্রকল্প বাংলাদেশে এ প্রথম। এ পিপিপি প্রকল্পের মাধ্যমে পূর্বাচলের ৬ হাজার ২২৭ একর এলাকায় মোট ৩২০ কিলোমিটার পানি সঞ্চালন পাইপ লাইন নেটওয়ার্ক তৈরি করা হবে। এর মাধ্যমে এ নগরাঞ্চলের বসতবাড়িগুলোর প্রতিদিনের ৩৪০ মিলিয়ন লিটার পানির চাহিদা মিটবে। এ পিপিপি প্রকল্পটির দীর্ঘমেয়াদী অর্থায়নে সিটি ব্যাংক দীর্ঘদিন থেকে কাজ করছে এবং এ চুক্তির মাধ্যমে সিটি ব্যাংক রাজউক ও ইউনাইটেড ডেলকটের মধ্যে এসক্রো ব্যাংক হিসেবে কাজ করবে।
রাজউকের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং ইউনাইটেড ডেলকটের ব্যবস্থাপনা পরিচালক দায়েম খন্দকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- ১চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ২ফ্যাসিবাদী সরকার সব ধ্বংস করে গেছে, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
- ৩১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৪নিরাপদ ক্যাম্পাসসহ ৪ দফা দাবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের
- ৫সোনালি আঁশ ঘিরে মাঠে কর্মচাঞ্চল্য, ভালো দামের অপেক্ষায় কৃষক
- ৬ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ
- ৭এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৮কোনো পুলিশ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে
- ৯এসডিজি অর্জনে কৌশলগত কাঠামো নির্ধারণে জাতীয় সম্মেলন উদ্বোধন
- ১০চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
- ১জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৪চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৬চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ৭শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ৮গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ৯মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ১০চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা





পাঠকের মতামত