
কোনো ই-কমার্স প্রতিষ্ঠানে অগ্রিম অর্থ পরিশোধের ভিত্তিতে অর্ডার করা পণ্য গ্রাহক সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে না পেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারবেন। ওই অভিযোগের ভিত্তিতে অধিদপ্তর ব্যবস্থা নেবে। এমনকি অভিযুক্ত প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ করেও দেওয়া হতে পারে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
ই-কমার্স সাইটগুলো নিয়ে সম্প্রতি নানা আলোচনার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল এক গণবিজ্ঞপ্তি জারি করে। সেখানে ই-কমার্স সাইটে অগ্রিম অর্থ পরিশোধের ভিত্তিতে লেনদেনে শহরে সর্বোচ্চ পাঁচদিন এবং গ্রামে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার বাধ্যবাধকতার কথা জানানো হয়।
অনলাইনে অগ্রিম অর্থ পরিশোধের ক্ষেত্রে শহরে পাঁচ দিনের মধ্যে এবং গ্রামে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারির বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ নির্দেশনার ব্যত্যয় হলে গ্রাহক ভোক্তা অধিকারে অভিযোগ দেবেন, তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবে। আর ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ই-ক্যাব) জানালে হয়তো তারা অভিযুক্ত কোম্পানিকে ডেকে বলতে পারে। তবে আইনানুগভাবে অন্য কিছু করার ক্ষমতা তাদের নেই। তারা সদস্য হিসেবে কোম্পানিকে সতর্ক করতে পারে।
ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল বলেন, পণ্য ডেলিভারির বিষয়ে মনিটরিং ই-কমার্স সাইটগুলোই করবে। আমরা চেষ্টা করবো তাদের রিপোর্ট দিতে। ভোক্তার কোনো অভিযোগ থাকলে তারা সেটি ভোক্তা অধিকারে জানাতে পারেন। আমরা ওভারঅল পর্যবেক্ষণ করার চেষ্টা করবো।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান ভোক্তা সাধারণকে নানাভাবে প্রতারিত করার তথ্য পাওয়া যাচ্ছে। এ সমস্যা নিরসনে সরকার ইতোমধ্যে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ জারি করেছে।
নির্দেশিকা অনুসারে, অগ্রিম অর্থ পরিশোধের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা একই শহরে অবস্থান করলে ক্রয়াদেশ গ্রহণের পরবর্তী সর্বোচ্চ পাঁচ দিন এবং ক্রেতার অবস্থান ভিন্ন শহর বা গ্রামে হলে সর্বোচ্চ ১০ (দশ) দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার বিধান রাখা হয়েছে। এছাড়া গ্রাহকের সুরক্ষার স্বার্থে পণ্য ডেলিভারি দেওয়ার পর পেমেন্ট গেটওয়ে থেকে অর্থ ছাড় দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি করেছে। এক্ষেত্রে অনলাইন পেমেন্ট অপেক্ষাকৃত নিরাপদ।
এ অবস্থায় ডিজিটাল কমার্স পরিচালনাকারী প্রতিষ্ঠান থেকে সতর্কতার সঙ্গে দ্রব্যাদি ক্রয়ের জন্য ক্রেতা সাধারণকে অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একইসঙ্গে ই-কমার্স ব্যবসা পরিচালনায় ‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১’ এর ব্যত্যয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- ১সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৪ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৫শিক্ষার্থীদের ব্যাংক হিসাব ও সঞ্চয় ধারাবাহিক বাড়ছে
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৭কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৮বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৯চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ১০এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৩চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৪জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৫শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৯সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ১০চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত





পাঠকের মতামত