
ই-কমার্স আইন প্রণয়ন ও পৃথক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠায় আইনি দিক পর্যালোচনা করতে ১৬ সদস্যের একটি আইনি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (ডিজিটাল কমার্স সেল ) মুহাম্মদ সাঈদ আলী স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে জানানো হয়, গঠিত কমিটির কার্যপরিধি হবে চারটি। কমিটি ডিজিটাল কমার্স সেক্টরের উদ্ভূত সমস্যার সমাধান লক্ষ্যে আগামী ১৫ দিনের মধ্যে সুপারিশ প্রণয়ন করবে। এছাড়া কমিটি আগামী দুই মাসের মধ্যে ডিজিটাল কমার্স পরিচালন ও নিয়ন্ত্রণ করার উপযোগী একটি খসড়া আইন প্রণয়ন করবে। পাশাপাশি কমিটি আগামী দুই মাসের মধ্যে শক্তিশালী কর্তৃপক্ষ প্রতিষ্ঠার কাঠামো এবং এর কার্যপ্রণালী প্রণয়ন করবে।
তবে কমিটির কার্যক্রম পরিচালনার সময় প্রয়োজন মনে করলে যে কোনো মন্ত্রণালয়ের যে কোনো ব্যক্তিকে কমিটির সদস্য হিসেবে কোন অন্তর্ভুক্ত করতে পারবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের দাপ্তরিক আদেশে বলা হয়, ডিজিটাল ই-কমার্সের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার জন্য গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্রমবিকাশ ডিজিটাল কমার্স নিয়ন্ত্রণ করার লক্ষ্যে একটি যুগোপযোগী আইন ও শক্তিশালী একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এই দু’টি বিষয়ে আইনি দিক পর্যালোচনা করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ১৬ সদস্যের একটি আইনি কমিটি গঠন করলো।
আদেশে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম সফিকুজ্জামানকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে মন্ত্রণালয়ের উপসচিব (ডিজিটাল কমার্স সেল) মুহাম্মদ সাঈদ আলীকে। কমিটিতে বাকিরা সদস্য হিসেবে কাজ করবেন।
- ১সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৪ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৫শিক্ষার্থীদের ব্যাংক হিসাব ও সঞ্চয় ধারাবাহিক বাড়ছে
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৭কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৮বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৯চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ১০এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৪জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৫শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৯সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ১০চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত





পাঠকের মতামত