
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনের মধ্যে ১০ কোটি ডোজ করোনা টিকা প্রয়োগ নিশ্চিত করতে চান জো বাইডেন। খবর বিবিসি।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) নিজ শহর ডেলওয়ারে এক সংবাদ সম্মেলন থেকে স্বাস্থ্য বিভাগের আগামী নেতৃত্ব এবং সিডিসি’র নতুন পরিচালকের নাম ঘোষণা করার সময় এ পরিকল্পনার কথা জানান জো বাইডেন।
এদিকে, মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা টিকা যুক্তরাষ্ট্রেও প্রয়োগের অনুমতি পেতে যাচ্ছে।
জো বাইডেন বলেছেন – তিনি দায়িত্ব নেওয়ার প্রথম একমাসে করোনা টিকাদান কর্মসূচির কৌশল নির্ধারণ করবেন। তারপর, মহামারির সম্পূর্ণ চিত্র বদলে দিতে পারবেন বলে আশা করছেন বাইডেন।
এর আগে, বাইডেন তার স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাদের মার্কিনিদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার মেয়াদের প্রথম ১০০ দিন সবাইকে মাস্ক ব্যবহারের ব্যাপারে আহ্বান জানান।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজে করোনা টিকাদান সংক্রান্ত এক সম্মেলনে হাজির হয়ে করোনা টিকা বাজারে আসার বিষয়টির ভূয়সী প্রশংসা করেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মোট দেড় কোটি মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে দুই লাখ ৮৫ হাজার মানুষের। করোনা আক্রান্ত এবং করোনায় মৃতের বৈশ্বিক তালিকায় দেশটি শীর্ষস্থানে রয়েছে।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ২২ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু
- ৩ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন
- ৪৪ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক
- ৬ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ৭মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ৮প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ৯যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা
- ১০উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত