
প্রথম দুই ম্যাচে ষোলআনা সমীকরণ মিলিয়েছে বাংলাদেশ। মালদ্বীপ যাওয়ার আগে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছিলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জিততেই হবে। আর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে না হারলেই ভালো।’
মালদ্বীপে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম দুই ম্যাচের হিসেব মেলানোর পর এবার স্বাগতিকদের মুখোমুখি বাংলাদেশ। দীর্ঘদিন পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে মালদ্বীপকে হারানোর কোনো বিকল্প নেই জামাল-ইয়াসিনদের।
আশির দশক হলে সমর্থকরা বাজি ধরতো বাংলাদেশের পক্ষে। ম্যাচের ফল নয়, বাজিটা হতো গোলের সংখ্যা নিয়ে-কত ব্যবধানে জিতবে বাংলাদেশ! দিন বদলেছে, বদলেছে মালদ্বীপের ফুটবল।
দুই দেশের প্রথম সাক্ষাতে বাংলাদেশ জিতেছিল ৫-০ গোলে, সর্বশেষ সাক্ষাতে উল্টো ৫-০ গোলে জিতেছে মালদ্বীপ। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, ৩৭ বছরে দুই দেশের ফুটবল হেঁটেছে দুই পথে।
২০০৩ সালে প্রথম এবং শেষবার সাফ জিতেছে বাংলাদেশ। ওই ফাইনালে মালদ্বীপকে ৫-৩ গোলে টাইব্রেকারে হারিয়েছিল তারা। এর পর ৩ বার মুখোমুখি হয়ে তিনটিতেই হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা।
২০১৬ সালে মালেতে একটি ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের জালে গুনে গুনে ৫ গোল দিয়ে ৩৭ বছর আগের প্রতিশোধ নিয়েছিল মালদ্বীপ। বাংলাদেশের বিপক্ষে এটাই মালদ্বীপের সবচেয়ে বড় ব্যবধানে জয়। বাংলাদেশের বড় জয় ১৯৮৫ সালে ঢাকা সাফ গেমসে ৮-০ গোলে।
মালদ্বীপে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে অবশ্য দুই দলের শুরুটা হয়েছে দুইরকম। বাংলাদেশ প্রথম দুই ম্যাচে একটি জিতে ও একটি ড্র করে ৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। মালদ্বীপ একটি ম্যাচ খেলে হেরেছে নেপালের কাছে।
এ ম্যাচটা বাংলাদেশের জন্য যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি মালদ্বীপের জন্য। নেপালের কাছে হার দিয়ে ঘরের মাঠের টুর্নামেন্ট শুরু করা দেশটিকে ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে বাংলাদেশকে হারানোর বিকল্প নেই। বাংলাদেশও চাইবে এই ম্যাচ জিতে ফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করতে।
দুই দেশের প্রথম তিন ম্যাচে বাংলাদেশ মালদ্বীপের জালে দিয়েছিল ১৩ গোল। সেই মালদ্বীপ শেষ তিন ম্যাচে বাংলাদেশের জালে দিয়েছে ১১ গোল। বোঝাই যাচ্ছে-এখন ফেবারিট মালদ্বীপই।
বৃহস্পতিবার বাংলাদেশ ও মালদ্বীপের ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। বিকেল ৫টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এখনো জয় না পাওয়া এই দুই দলের ম্যাচের ফলও কিছুটা আভাস দেবে ফাইনাল খেলার সম্ভাবনায় এগিয়ে থাকবে কারা।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত