
‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’-এর ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এবারের আয়োজনে ডিআরইউ-এর অংশীদার ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল অপারেটর ‘নগদ’ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি যৌথ আয়োজনের মাধ্যমে এই ঘোষণা দেয়।
এ বছর প্রিন্ট-অনলাইন, টেলিভিশিন ও রেডিও দুই ভাগে ২২টি ক্যাটাগরিতে সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেওয়া হবে। দেশের দশ জন সিনিয়র সম্পাদক জমা পড়া রিপোর্টের মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা রিপোর্ট নির্বাচন করবেন। পরে চলতি মাসের শেষ দিকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হবে।
ঘোষণা অনুসারে সংগঠনের সদস্যদের গত ১ অক্টোবর ২০২০ হতে ৩০ সেপ্টেম্বর ২০২১-এর মধ্যে তাদের প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ডে মনোনয়নের জন্য জমা দিতে হবে। রিপোর্ট জমা দেওয়ার শেষ সময় ০৮ অক্টোবর রাত আটটা। এরপর কোনো অবস্থায় আর সময় বৃদ্ধি করা হবে না বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
‘নগদ’-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১-এ সম্পৃক্ত হওয়া বিষয়ে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ডিআরইউ-এর মতো সংগঠনের সঙ্গে মিলে এক বছরের সেরা রিপোর্ট নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত থাকা আমাদের জন্য একটি বড় সুযোগ। আমরা এই সুযোগ হাত ছাড়া করতে চাইনি। আমরা সব সময়ই দায়িত্বশীল ও জনকল্যাণকর সাংবাদিকতার পক্ষে। ভবিষ্যতেও আমাদের এই অবস্থান থাকবে। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা দেশের সাংবাদিকতার উন্নয়নে কিছুটা হলেও ভূমিকা রাখবে।
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৮ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৯গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ১০অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো





পাঠকের মতামত