
বেসরকারি পর্যায়ে অক্টোবর মাসের জন্য এলপিজি মুসকসহ প্রতি কেজি ৮৬ টাকা ৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে ১২ কেজির সিলিন্ডার পেতে খরচ হবে ১ হাজার ২৫৯ টাকা, যা আগে ছিল ১ হাজার ৩৩ টাকা। আজ (১০ অক্টোবর) থেকে এই দাম কার্যকর হবে।
রোববার (১০ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে বিইআরসির শুনানি কক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব রুবিনা ফেরদৌসী, সদস্য মকবুল ইলাহি, আবু ফারুকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গত আগস্টে ১২ কেজির সিলিন্ডারের দাম ধরা হয়েছিল ৯৯৩ টাকা। একইসঙ্গে বেড়েছে পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও, যা অটোগ্যাস নামে প্রচলিত। অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫০.৫৬ টাকা থেকে বাড়িয়ে ৫৮ দশমিক ৬৮ নির্ধারণ করা হয়। লিটারে বেড়েছে প্রায় ৮ টাকা ১২ পয়সা।
সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি সিপি অনুসারে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে প্রতি টন ৬৬০ থেকে বেড়ে ৮০০ ডলার এবং ৬৫৫ থেকে বেড়ে ৭৯৫ ডলার হয়েছে। মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় অক্টোবরের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড প্রতি) এলপিজির দাম প্রতি কেজি ৮৩ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ১০১ টাকা ৬৮ পয়সা করা হয়।
সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য মকবুল ই ইলাহি বলেন, ‘এটি একটি পরিবেশবান্ধব জ্বালানি। আমাদের দেশে বেশিরভাগ নারী রান্নার কাজ করেন। কাঠ পোড়ালে নারীদের ফুসফুস আক্রান্ত হয়। এককেজি এলপিজির বিপরীতে ১৮ কেজি কাঠ সাশ্রয় হয়। এক মিলিয়ন এলপিজির বদলে ৩৬ হাজার একর বনভূমি বাঁচতে পারে।’ তিনি বলেন, ‘দামের কারণে এই গ্যাস জনপ্রিয় করতে পারেনি। দাম অনেক বেশি হওয়ায় জনপ্রিয় হতে পারেনি। আমরা এখনকার চেয়ে কিছুটা কম দামে আনতে পারি সামান্য উদ্যোগ নিলে। দামের ক্ষেত্রে মুসক একটা বড় বিষয়। দাম বাস্তবায়ন করতে গেলে ভোক্তাকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে। সচেতনতা একটি বড় বিষয়।’
এ সময় আরও বলা হয়, এলপিজির সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৪৭৩ থেকে বাড়িয়ে ৫৭৭ টাকা, সাড়ে ১২ কেজি এক হাজার ৭৬ থেকে বাড়িয়ে এক হাজার ৩১২ টাকা, ১৫ কেজি এক হাজার ২৯১ থেকে বাড়িয়ে এক হাজার ৫৭৪ টাকা, ১৬ কেজি এক হাজার ৩৭৭ থেকে বাড়িয়ে এক হাজার ৬৭৯ টাকা, ১৮ কেজি এক হাজার ৫৪৯ থেকে বাড়িয়ে এক হাজার ৮৮৮ টাকা, ২০ কেজি এক হাজার ৭২২ থেকে বাড়িয়ে ২ হাজার ৯৯ টাকা, ২২ কেজি এক হাজার ৮৯৩ থেকে বাড়িয়ে ২ হাজার ৩০৯ টাকা, ২৫ কেজি দুই হাজার ১৫১ থেকে বাড়িয়ে ২ হাজার ৬২২ টাকা, ৩০ কেজি দুই হাজার ৫৮৩ থেকে বাড়িয়ে ৩ হাজার ১৪৭ টাকা, ৩৩ কেজি দুই হাজার ৮৪১ থেকে বাড়িয়ে ৩ হাজার ৪৬২ টাকা, ৩৫ কেজি তিন হাজার ১৩ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৬৭৩ এবং ৪৫ কেজি তিন হাজার ৮৭৩ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৭২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
- ১হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫
- ২কিউআরের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক
- ৩এসডিজির মূল রূপরেখা বিএনপির রাজনৈতিক অঙ্গীকারে আগেই ছিল : আমির খসরু
- ৪জমি সংক্রান্ত বিরোধের জেরে মাদ্রাসার মুহতামিমের ওপর হামলার অভিযোগ
- ৫গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৬সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ৭দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- ৮অর্থনীতিতে হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৯দর বৃদ্ধির শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ১০লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৪সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৭জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার
- ৮২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৯প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ১০ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা





পাঠকের মতামত