
আগামী এক মাসের মধ্যে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, আগামী নভেম্বরের শেষের দিকে নতুন পেঁয়াজ বাজারে আসলে দাম কমবে।’
সোমবার (১১ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ এবং মূল্য সংক্রান্ত পর্যালোচনা বৈঠক’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব একথা বলেন। তপন কান্তি ঘোষের সভাপতিত্বে এ সভায় বাণিজ্যমন্ত্রী টিমু মুনশি ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যবসায়ী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব বলেন, ভারতীয় বাজারে সম্প্রতি পেঁয়াজের দাম বেড়েছে। সেটার প্রভাব কিছুটা দেশের বাজারে পড়েছে। এসময় পেঁয়াজের অবৈধ মজুত যেন কেউ করতে না পারে, সে বিষয়টি তদারকির জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সবধরনের নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্য সচিব। তিনি জানান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন- সবধরনের পণ্য যেন ক্রয়ক্ষমতার মধ্যে থাকে; সেজন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি পেঁয়াজ, চিনি ও ভোজ্য তেলের মূল্যের ঊর্ধ্বগতিতে বাজারে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে। এসব পণ্যে অনেক শুল্ক দিতে হয়, সরকার বাজার নিয়ন্ত্রণে শুল্ক হার প্রত্যাহারের কোনও ব্যবস্থা নেবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, পণ্যে শুল্ক আরোপ করে এনবিআর। এ বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের নয়। তবে পেঁয়াজ, সয়াবিন, পামওয়েল এবং চিনিতে স্বল্প সময়ের জন্য শুল্ক হার প্রত্যাহার করতে এনবিআরকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হবে।
আমদানি নির্ভর পণ্যের মূল্য আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি থাকলে, দেশের বাজারে তার প্রভাব পড়বেই।’
- ১বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ২বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৩চীনের অর্থনীতিকে বদলে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী ঝুর মৃত্যু
- ৪বিশ্ববিদ্যালয় ও হলের নামে ফেসবুক পেজ খুলে ‘গুপ্ত’ রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ
- ৫ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭২৩
- ৬মালয়েশিয়ায় ৩৭০ বাংলাদেশিসহ ১০৪৩ অবৈধ অভিবাসী আটক
- ৭কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ
- ৮ফের ৫ দিনের রিমান্ডে ডেভিড ইমন
- ৯১১ দিনে রেমিট্যান্স এলো ১৩৮ কোটি ডলার
- ১০ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৪পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৭প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৮চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ৯বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ১০এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন





পাঠকের মতামত