
বর্তমান সময়ে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু ১৫৬ টি আন্তর্জাতিক ম্যাচে ৮০ গোল করা এই আর্জেন্টাইন অধিনায়কের ট্রফি, ক্রেস্ট আর ব্যালন ডি’অর দিয়ে শোকেস ঠাসা থাকলেও একটি গোলও নেই পেরুর বিপক্ষে। শুক্রবার সকালের ম্যাচেও সেই আক্ষেপ ঘুচল না। গোল পেলেন না মেসি। লাউতারো মার্টিনেজের একমাত্র জয়সূচক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
যদিও পেরুর ইয়োশিমার ইয়োতুন পেনাল্টি মিস না করলে হার-জিতের কাব্যটা অন্যভাবেও লেখা হতে পারত।
বুয়েনস আইরেস মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচের ৬৫তম মিনিটে আর্জেন্টিনার ডি-বক্সে ঢুকে পড়া জেফারসন ফারফানকে গোলরক্ষক মার্টিনেজ ফাউল করেন। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিকে জালে বল জড়াতে ব্যর্থ হন ইয়োশিমার ইয়োতুন।
পেরুর সেই পেনাল্টি মিসে অবশ্য আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিনো মার্টিনেজের কৃতিত্ব নেই। ইয়োশিমার শট কাঁপায় ক্রসবার। তবে ওই পেনাল্টি শট ঠেকাতে সংকল্পবদ্ধ ছিলেন মার্টিনেজ। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি।
কোপা আমেরিকায় টাইব্রেকারে কলম্বিয়াকে ঠেকিয়ে ফাইনালে তোলা এই গোলরক্ষক বলেন, ‘যারাই পেনাল্টি নিতে আসে অবশ্যই তারা দুর্দান্ত ফুটবলার। কিন্তু দিনশেষে এটা স্রেফ ভাগ্যের ব্যাপার। আমি দর্শকদের কথা শুনছিলাম আর তাদের খুশি করতে চাইছিলাম। সবাই (প্রতিপক্ষের) এটাকে গোলের মতো উদযাপন করেছে। আমরা তিন পয়েন্ট ও ক্লিনশিট পেয়েছি।’
আর্জেন্টিনার রক্ষণ নিয়ে এমি বলেছেন, ‘রক্ষণে ভালো করা আমাদের আনন্দ দিচ্ছে। আমরা জানি আমাদের ফরোয়ার্ডরা এক-দুই গোল করবেই। সবসময়ই এটা বলি— যদি আমরা ভালোভাবে ডিফেন্ড করতে পারি, তা হলে অনেক ম্যাচ জিততে পারব।’
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত