
ওমানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না বাংলাদেশ দলের ডানহাতি ওপেনার লিটন দাস, পারেননি তিনে নামানো শেখ মেহেদি হাসানও।
আগের ম্যাচের পরিকল্পনায় পরিবর্তন এনে আজ তিন নম্বরে পাঠানো হয়েছিলো শেখ মেহেদি হাসানকে। কিন্তু তিনি পারেননি সুযোগের সদ্ব্যবহার করতে। আউট হয়ে গেছেন শূন্য রানেই।
টস জিতে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৪.৩ ওভারে ২ উইকেটে ২১ রান। আউট হওয়ার আগে লিটন করেছেন ৭ বলে ৬ রান, মেহেদি ৪ বল খেলেও পারেননি কোনো রান করতে।
স্কটল্যান্ডের বিপক্ষে হারা ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনে আজ খেলতে নেমেছে বাংলাদেশ। বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের জায়গায় আনা হয়েছে আরেক বাঁহাতি নাইম শেখকে।
দলে ফিরে প্রথম ওভারের প্রথম বলটি মোকাবিলা করেন নাইমই। প্রথম বল নয়, মূলত পুরো ওভারটিই খেলেন তিনি। কিন্তু প্রথম পাঁচ বল থেকে কোনো রানই করতে পারেননি। শেষ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রাখেন নিজের কাছেই।
দ্বিতীয় ওভারেও প্রথম দুই বল ডট খেলেন নাইম। তৃতীয় বলে সিঙ্গেল নিলে প্রথমবারের মতো স্ট্রাইক পান লিটন। সেই ওভারের শেষ তিন বলে তিন রান নেন এ ডানহাতি।
প্রথম ওভারে দুর্দান্ত বোলিং করা বিলাল খান উইকেট পেতে পারতেন নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই। লিটনের ফ্লিক শটে ডিপ স্কয়ার লেগে ক্যাচ ছেড়ে দেন ক্যাশপ প্রজাপতি।
কিন্তু পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন। আম্পায়ার প্রথমে আউট দেননি। তবে রিভিউ নিয়ে টাইগার ওপেনারের বিদায়ঘণ্টা বাজায় ওমান। তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
পাওয়ার প্লে’র সুবিধা কাজে লাগাতে নামানো হয়েছিলো মেহেদি হাসানকে। কিন্তু তিনি চার বলেও কোনো রান করতে পারেননি। ইনিংসের পঞ্চম ওভারে ফায়াজ বাটকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন এ ডানহাতি ব্যাটার।
তবে ইনিংসের চতুর্থ ওভারে একটি করে চার-ছক্কা হাঁকিয়ে রানরেটটা খানিক ভদ্রস্থ করেছেন নাইম। তবু মাত্র ২১ রানেই ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। চার নম্বরে ব্যাট করতে নেমেছেন সাকিব আল হাসান।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত