
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের ভোটে বিজয়ী হয়েছেন জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া তাদের ইলেকটোরাল ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর মধ্য দিয়ে শেষ হয় ইলেক্টোরাল ভোটের ফলাফল ঘোষণা। বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট ও ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। খবর বিবিসির।
বিবিসি জানিয়েছে, ভোটকে সামনে রেখে মিশিগান ও জর্জিয়াসহ কয়েকটি রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রাজ্যগুলোর রাজধানী ও ওয়াশিংটন ডিসিতে এ ভোট গ্রহণ করা হয়।
আনুষ্ঠানিক জয়ের পর বাইডেন বলেন, মার্কিন গণতন্ত্র প্রচণ্ড চাপ, নানা ধরনের পরীক্ষা ও হুমকির মধ্যে ছিল। কিন্তু সবকিছু ছাড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। গণতন্ত্রের স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং শক্তি প্রমাণিত হয়েছে। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডেমোক্র্যাট দলের এই নবনির্বাচিত প্রেসিডেন্ট।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ২২ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু
- ৩ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন
- ৪৪ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক
- ৬ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ৭মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ৮প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ৯যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা
- ১০উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত