
বাংলাদেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বৃহস্পতিবার যুক্তরাজ্যে একটি রোড শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লন্ডনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) ও বাংলাদেশ হাইকমিশনের অংশীদারত্বে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাস্টেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক রোড শো আয়োজন করতে যাচ্ছে।
যুক্তরাজ্যের লন্ডন এসডব্লিউ১পি ৩ইই-তে রানী দ্বিতীয় এলিজাবেথ সেন্টার ব্রড স্যাংচুয়ারির চার্চিল অডিটোরিয়ামে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। শীর্ষ সম্মেলনে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে যুক্তরাজ্যের বেসরকারি উদ্যোক্তা বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অনাবাসী বাংলাদেশি (এনআরবি) প্রতিষ্ঠানও অংশ নেবে।
পরে ৮ নভেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়ালস ইন বাংলাদেশ’ নিয়ে আরেকটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্যের ম্যানচেস্টার সেন্ট্রাল কনভেনশন কমপ্লেক্স উইন্ডমিল সেন্ট অব ম্যানচেস্টারে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশে বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং যুক্তরাজ্যের প্রাতিষ্ঠানিক ও বেসরকারি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলও এই সম্মেলনে যোগ দেবে।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত-উল-ইসলাম বলেন, যুক্তরাজ্যের বিনিয়োগের জন্য রোড শো’র আয়োজন করা হচ্ছে এবং এতে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ও পুঁজিবাজারকে কেন্দ্রীভূত করা হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোড শো উদ্বোধন করবেন এবং এতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়ীরা অংশ নেবেন। যুক্তরাজ্যে বসবাসকারী অনাবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ রিটার্নের জন্য পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
বিএসইসি চেয়ারম্যান বলেন, প্রধান প্রধান খাতের উন্নয়নে বাংলাদেশের আরও আন্তর্জাতিক বিনিয়োগ প্রয়োজন। এক্ষেত্রে আমরা যুক্তরাজ্যের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। বড় ব্যবসায়িক অংশীদার হিসেবে যুক্তরাজ্যের সঙ্গে আমাদের বন্ধুত্ব দীর্ঘদিনের। বিপুলসংখ্যক বাংলাদেশি সে দেশে বসবাস করে।
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত