
টানা চার দিন দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক ইতিবাচক ধারায় ফিরেছে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন ডিএসইতে লেনদেন নেমে এসেছে ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ টাকায়। এ অংক গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম কমেছে ১৯৫টির, বেড়েছে মাত্র ১৩১টির, অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। শেয়ার ও ইউনিটের দাম কমলেও দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯০৬ পয়েন্ট অবস্থান করছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক ১০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬২ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬০১ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৪৬ কোটি টাকা। যা গত ৬ মাস ৬ দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৪০ কোটি ৩২ লাখ টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন করা ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ১১৮ টাকা।
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত