
সাধারণত ঘন ঘন হেয়ার স্টাইল পরিবর্তন, উচ্চ কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার এবং নিয়মিত চুলের যত্নে অবহেলা এমন সমস্যার প্রধান কারণ। হেয়ার স্টাইলিংয়ের পর ভলিউমের জন্য চুল টিজ বা পাফ করে নেওয়ার কারণেও চুলে জট লাগতে পারে। বিশেষত বাসায় ফিরে চুলের সাজ খুলে নিতে পোহাতে হয় নানা ঝক্কি।
এছাড়া গোসলের পর চুলে জট লাগার কারণ কিন্তু পানি! আসলে আমাদের চুল মূলত কেরোটিন নামক শক্ত প্রোটিন দিয়ে তৈরি। যার পিএইচ মাত্রা ৫.৫। পানির পিএইচ মাত্রা থাকে ৭, যা চুলের ক্ষতির কারণ। আর চুলের জট ছাড়াতে গিয়ে তৈরি হয় নানা সমস্যা। চুল ছিঁড়ে যায়, ফেটে যায় আর সব শেষে হাতের মুঠোয় একরাশ চুল এসে জমে। অনেকে সমস্যা থেকে মুক্তি পেতে চুল কেটেও ফেলেন। তাই বলে কি স্টাইলিং চলবে না! চলবে, সঙ্গে জেনে নিন চুল জটমুক্ত করার কৌশল।
নিয়মিত চুলের আগা ছাঁটুন: চুলের আগা নিয়মিত ছেঁটে রাখলে জট হয়। চুলের আগা ফেটে গেলে জট ধরে বেশি। তাই চুলের আগা ছেঁটে দিলে আগা ফাটা ও জট লাগা দুটিই সামলানো যায় একসঙ্গে। চুলে জট লাগানো এড়াতে ছেড়ে রাখুন।
কন্ডিশনার ব্যবহার: চুল জটমুক্ত করার কার্যকর উপাদান কন্ডিশনার। তবে চুলের পানি ভালোভাবে নিংড়ে নেওয়াটা জরুরি। এতে কন্ডিশনার চুলে গাঢ়ভাবে প্রয়োগ করা যায় এবং এটি ভালোভাবে কাজ করে। শ্যাম্পু করার পর চুল আঁচড়ানোর আগে হেয়ার সিরাম ব্যবহার করুন।
নিয়মিত তেল লাগান: প্রতিদিন চুলে তেল লাগানোর চেষ্টা করুন। সম্ভব হলে চুলে তেল ব্যবহারের আগে হালকা গরম করে নিতে পারেন। এরপর শাওয়ার ক্যাপ বা উষ্ণ তোয়ালে দিয়ে ঢেকে রাখুন অন্তত গোসলের আগ পর্যন্ত।
জট ছাড়াতে আঙুল ব্যবহার: জট ছাড়াতে শুরুতেই চিরুনি বা ব্রাশ ব্যবহার করবেন না। আঙুল দিয়ে জট ছাড়িয়ে তারপর চিরুনি ব্যবহার করুন। সে ক্ষেত্রে নিচের দিক থেকে শুরু করুন।
বড় দাঁতের চিরুনি ব্যবহার: বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর অভ্যেস করুন। চিরুনি দিয়ে চুলের ডগার দিক থেকে জট ছাড়ানো শুরু করুন। এ কাজে প্রশস্ত দাঁতের চিরুনি ব্যবহার করতে হয়। কাঠের চিরুনি এ ক্ষেত্রে ভালো কাজ দেয়।
ঘুমানোর আগে চুল বাঁধুন: ঘুমানোর সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে খুব কমই সচেতন। একইভাবে আমরা যদি চুল খোলা রেখে ঘুমাই, তাহলে এটি ঘর্ষণ হতে পারে এবং জড়িয়ে যেতে পারে। এ জন্য ঘুমের আগে চুল সর্বদা বেণী করতে পারেন, যাতে সেগুলো জট না লাগতে পারে।
- ১চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে কিশোর নিহত
- ২বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৩দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৬লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৭স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৮পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৯পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ১০বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ১একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৫‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ১০টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ





পাঠকের মতামত