অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
বাবার মৃত্যুর পর রাতে এটিএম বুথে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করে সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ...

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে শিক্ষার্থীদের থেকে বিভিন্ন প্রকার ফি ও চার্জ আদায়ে চট্টগ্রামের নিজামপুর সরকারি কলেজ ও সোনালী ব্যাংকের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ১১ মে নিজামপুর সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে প্রিন্সিপাল অফিস চট্টগ্রাম সাউথের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসাদ এবং নিজামপুর সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর রনজিত বিশ্বাস স্ব স্ব পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সোনালী ব্যাংকের নিজামপুর শাখার ম্যানেজার মো. সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নিজামপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক হায়দার হাসান মাহমুদ, ব্যাংকের অন্যান্য নির্বাহীসহ কলেজের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিএইচ

পাঠকের মতামত