
শেয়ারবাজার নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের ব্যাপারে তদন্তে নেমেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এজন্য বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) কর্মকর্তাদের নিয়ে সোমবার (২৪ মে) চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিএসইসির পরিচালক রাজীব আহমেদকে প্রধান করে গঠন করা এ তদন্ত কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির বাকি তিন সদস্য হলেন- সিডিবিএল’র অ্যাপ্লিকেশন সাপোর্টের প্রধান মঈনুল হক, ডিএসই উপ-মহাব্যবস্থাপক আবু নুর মোহাম্মদ হাসানুল করিম এবং সার্ভিল্যান্স বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মাহফুজুর রহমান।
এ সংক্রান্ত বিএসইসির আদেশে বলা হয়েছে, সম্প্রতি বিএসইসি অবহিত হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিংকড-ইন, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার লেনদেন নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। বিএসইসি মনে করে, বিনিয়োগকারীদের স্বার্থে এ ধরনের গুজব ছড়ানোর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা জরুরি। যারা শেয়ার দাম ও অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য বিভিন্ন সামাজিক ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজার নিয়ে গুজব বন্ধের লক্ষ্যে গত বছরের সেপ্টেম্বরে একটি নির্দেশনা জারি করে বিএসইসি। ওই নির্দেশনায় বলা হয়, তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিটের দাম বাড়বে বা কমবে এ ধরনের কোনো তথ্য প্রকাশ করলে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়া হবে।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সই করা এ নির্দেশনায় বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো গ্রুপের নামে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নাম ও লোগো ব্যবহার করা যাবে না। কেউ এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তার বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়া হবে।
- ১চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ২গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ৩সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৪সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’
- ৫জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৬২ কোটি টাকার
- ৭জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৮১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- ৯হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১০প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৫সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৬অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৭হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৮গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৯দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১০‘লুটপাটের’ নতুন লাইসেন্স জ্বালানি খাতের বেসরকারিকরণ : জামায়াত





পাঠকের মতামত