
চলতি মৌসুমে জুভেন্টাস থেকে রোমায় পাড়ি জমিয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। দলটির হয়ে দারুণ পারফরম্যান্সেও ছিলেন তিনি। তবে ইনজুরি এসে বাঁধা হয়ে দাঁড়ালো। দীর্ঘদিন ধরে মাঠে নামতে পারবেন না তিনি।
ইতালিয়ান সেরি আ’য় রোববার লেচ্চের বিপক্ষে ২-১ গোলের জয় পায় রোমা। ম্যাচটিতে পেনাল্টি থেকে গোল পান দিবালা। ওই গোলের পরই ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এরপরই এলো দুঃসংবাদ। রোমার কোচ হোসে মরিনিয়োর ইঙ্গিত বলছে, আগামী বছর ছাড়া মাঠে নামা হবে না এই আর্জেন্টাইন তারকার।
মরিনিয়ো বলেন, ‘আমি বলব, খারাপ (দিবালার অবস্থা)। শুধু খারাপ নয় বরং খুব খারাপের চেয়েও বেশি বাজে অবস্থা। যদিও আমি চিকিৎসক নই। তবে আমার অভিজ্ঞতা বলে পাওলোর (দিবালা) সঙ্গে কথা বলে যা বুঝলাম, (এই বছর মাঠে ফেরা) খুব কঠিন হবে। ’
মরিনিয়োর কথা যদি সত্য হয় তবে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতেও মাঠে নামতে পারবেন না দিবালা। এই হতাশা অবশ্য মাঠ থেকে বের হওয়ার সময়ই প্রকাশ পায়। টিভি ক্যামেরায় আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে কাঁদতেও দেখা যায়।
- ১রায়পুরে বিয়েবাড়িতে মাংস ঝাল হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
- ২মার্কিন সিনেটে ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস
- ৩অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৪ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৫দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ৬বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ১০সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ১চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন





পাঠকের মতামত