
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের অনুমোদিত মূলধন বৃদ্ধি কোর করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সিটি ব্যাংক লিমিটেড
ব্যাংকটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা বাড়িয়ে ১৫০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকায় উন্নীত করবে। আগামীতে বোনাস বা স্টক লভ্যাংশ ঘোষণা করা হলে পরিশোধিত মূলধন বাড়াতে যাতে সমস্যা না হয়, সে লক্ষে অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া, পরিচালনা পর্ষদের একই বৈঠকে ব্যাংকটি নাম দ্য সিটি ব্যাংক লিমিটেড থেকে পরিবর্তন করে সিটি ব্যাংক পিএলসি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশোধিত কোম্পানি আইনের নির্দেশনা অনুসারে এই পরিবর্তন করা হচ্ছে। আগামী ৪ জুলাই দুপুর ২টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মে।
ব্র্যাক ব্যাংক লিমিটেড
ব্র্যাক ব্যাংক ২ হাজার কোটি টাকা থেকে ৫ হাজার কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। ব্যাংকটি সংঘ-স্বারকের ৬ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে অনুমোদিত মূলধন বাড়াতে পারবে। শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে মূলধন বাড়াবে বলে জানিয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষ।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য
- ২জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
- ৩৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
- ৫পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৬১৮ বছরের জঞ্জাল ৫ মাসে পুরোপুরি পরিষ্কার সম্ভব নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ৭ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার
- ৮কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৯বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ১০প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৩সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৪সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ৫বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয়, পরিবহন পরিচালকের ব্যাখ্যা
- ৬চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৭নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৮প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৯বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ১০মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত





পাঠকের মতামত