
দীর্ঘ ৮ মাস পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে মিরপুরে ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন মাশরাফি। মঙ্গলবার সকালে মিরপুরের একাডেমিতে হুট করেই হাজির মাশরাফি বিন মুর্তজা। সেই জানুয়ারির পর মিরপুরর সবুজ গালিচাতে পা পড়েছে বাংলাদেশের সফলতম অধিনায়কের। গত মার্চে ঘরোয়া লিগে খেলতে মিরপুরের ২২ গজে অনুশীলন করেছিলেন। এরপর আর মিরপুরে আসা হয়নি সাবেক এই অধিনায়কের।
মাশরাফি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত মার্চে। ওই সিরিজেই ওয়ানডের অধিনায়কত্বকে বিদায় দিয়েছিলেন। এর পর মার্চে শেষ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে একটি ম্যাচ খেলেছিলেন। এতদিন ধরে যেটি ছিল মাশরাফির প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ।
সেই হিসেবে ৮ মাস পর মিরপুরে সবুজ গালিচায় পা রাখলেন তিনি। মঙ্গলবার মিরপুর শেরে বাংলায় পুরো দস্তুর অনুশীলনের লক্ষ্য নিয়েই হাজির হন সাবেক অধিনায়ক। হালকা রানিসহ সব মিলিয়ে ২৪ টি বল করেছেন। দৃঢ় প্রত্যয়ী মাশরাফি এসময় তিনবার স্টাম্পও ভেঙেছেন!
এমনিতে অবশ্য বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলার কথা ছিল মাশরাফির। কিন্তু ইনজুরির কারণে প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না। অবশ্য এখনও তার খেলার সম্ভাবনা রয়েছে। পাঁচ দলের কেউ তাকে নিতে আগ্রহ প্রকাশ করলে নির্দিষ্ট পারিশ্রমিকে নিতে পারবে। তবে একাধিক দল আগ্রহ দেখালে সেক্ষেত্রে লটারি করা হবে। শোনা যাচ্ছে, গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে মুমিনুলের বদলি হিসেবে দেখা যেতে পারে তাকে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি।
আগে গত অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্টস কাপে খেলার সম্ভাবনা ছিল মাশরাফির। গত ১৮ অক্টোবর মিরপুরের সিটি ক্লাব মাঠে রানিংয়ের সময় পায়ে মাশরাফি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। সেই চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা মাশরাফি আজ প্রথম অনুশীলন করলেন। দুপুর ১২টার পর বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদারকে নিয়ে ট্রেনিং শুরু করেন। একাডেমির সেন্টার উইকেটে ২০-২৫ মিনিটের মতো হাল্কা রান আপে বোলিং করেছেন। এছাড়া কিছু ফিটনেস ট্রেনিং নিয়েও কাজ করেছেন।
তার আগে মাশরাফি কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে একক অনুশীলনের অনুমতি নিয়েছেন। বিসিবির অনুমতি পাওয়ার পরই সামাজিক দূরত্ব মেনে আজ থেকে শুরু হয়েছে তার ট্রেনিং।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত