
নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে পদত্যাগ করতে যাচ্ছন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পরই পদ ছাড়তে যাচ্ছেন তিনি।
বিসিবির সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় এই স্থানীয় কোচ। তিনি ইতোমধ্যেই বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ‘ক্রিকবাজ’কে সালাউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি।’ তবে কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি। জাগো নিউজের পক্ষ থেকে বিসিবির একজন পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, এখনও আনুষ্ঠানিকভাবে কিছু হয়নি। তবে পদত্যাগের খবর অস্বীকারও করেননি তিনি।
গত বছর ৫ নভেম্বর বিসিবিতে যোগ দেন সালাউদ্দিন। ডেভিড হেম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকে বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিটের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে ব্যাটারদের ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিজ্ঞ কোচ।
এ অবস্থায় আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বিসিবি নতুন করে মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
আয়ারল্যান্ড দল ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে। সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেটে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর।
এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ নভেম্বর, আর শেষ ম্যাচ ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত