
সবকিছু প্রায় চূড়ান্তই ছিল। তবুও যেন নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না। আসছিল নানা গুঞ্জন। শোনা যাচ্ছিল লিওনেল মেসির জন্য নতুন প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতেই যোগ দিচ্ছেন এই আর্জেন্টাইন তারকা।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো। মঙ্গলবার তিনি জানিয়েছেন, বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্সে যাবেন তিনি এমনটিও জানিয়েছেন রোমানো।
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে সবকিছু চূড়ান্তই ছিল। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় লা লিগার অর্থনৈতিক বাধ্যবাধকতা। পরে এক আনুষ্ঠানিক ঘোষণায় কাতালান ক্লাবটি জানায়, মেসি আর থাকছেন না তাদের ক্লাবে।
ওই ঘোষণার তিন দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন মেসি। কাঁদতে কাঁদতে বিদায় বলেন নিজের প্রিয় ক্লাবকে। প্রতিশ্রুতি দেন আবার ফিরে আসারও। তবে এমন আনুষ্ঠানিক বিদায়ের পরও কিছু গণমাধ্যম জানায় মেসির জন্য নতুন প্রস্তাব দিয়েছে বার্সেলোনা।
তবে শেষ পর্যন্ত আর তেমন কিছু হচ্ছে না। ২ বছরের চুক্তিতে পিএসজিতেই যাচ্ছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে ইতোমধ্যেই ফ্রান্সের গৌরবের স্মারক আইফেল টাওয়ারও ভাড়া করে রেখেছে পিএসজি।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত