
নড়াইলের লোহাগড়া উপজেলার ২৯নং নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি মূল্যবান গাছ কেটে নিলেন স্কুল কমিটির সভাপতি সৈয়দ শিওন সাইফ কবির। সরোজমিনে গিয়ে জানা গেছে, নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বরই গাছ ও একটি কাঁঠাল গাছ কেটে নিয়ে গেছে অত্র স্কুল কমিটির সভাপতি কবির।
এসময় স্থানীয় লোকজনের সাথে কথা হলে তারা প্রথমে কেউ ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি, এবং কমিটির সভাপতির নাম প্রকাশ করতে চান নাই, এসময় স্কুলের সামনে দোকানদার হেমায়েত জানান সভাপতি কবির লোক দিয়ে গাছ গুলা কেটে নোয়াগ্রামের সৈয়দ মুনজুর এর ঘোড়ার গাড়িতে নিয়ে গেছে তা আমি দেখেছি ওরা খারাপ মানুষ আমি প্রতিবন্ধী কিছু বললে বিপদে পড়বো।
এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন ক্ষমতার দাপটে ওই এলাকায় কবির অনেক খারাপ কাজ করে থাকেন, তারা আরও বলেন ওই এলাকার প্রবাসী মিজান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সভাপতি কবির, তাদের সামনে কথা বলে এলাকায় থাকা দুষ্কর তা না হলে কিভাবে স্কুলের গাছ ভোরবেলাতে কেটে নিয়ে গেলো।
এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাকির হোসেন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন স্কুল বন্ধ ছিলো, আমি ছিলাম না, গাছ কাটার ঘটনা শুনেছি স্কুল কমিটিদের বলেছি ব্যবস্থা নেয়ার জন্য, প্রধান শিক্ষক জাকির হোসেন আরো বলেন আমি সরকারি চাকরি করি অনেক কিছু দেখেও না দেখার ভান করে থাকতে হয়।
তবে অভিযুক্ত সভাপতি সৈয়দ শিওন সাইফ কবির এর কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন এবং সাংবাদিকদের উপর চড়াও হয়ে উল্টো পাল্টা কথা বলেন। গাছ কাটার বিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন ও কারা গাছ কেটেছে তা তিনি জানেন না বলে জানান।
গাছ কাটার বিষয়ে লোহাগড়া উপজেলা শিক্ষা অফিসার মো.সাইফুজ্জামান খান এর সাথে কথা হলে তিনি বলেন, গাছ কাটার বিষয়ে জানতে পেরেছি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি সুনির্দিষ্ট কাউকে এখনো পায়নি, আপনাদের মাধ্যমে বিষয়টি জেনেছি আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আজগর এর সাথে কথা হলে তিনি বলেন, গাছ কাটার বিষয়টা খুবই দুঃখজনক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৩ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৪রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ৫ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ৬রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৭কোনো ধানাই-পানাই মানবো না, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে
- ৮আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ৯শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ১০নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৩আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৪সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৭কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৮শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৯মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ১০হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু





পাঠকের মতামত