দ্রুতই কার্যকর হবে
অবৈধ মোবাইলে থাকবে না নেটওয়ার্ক


অবৈধ হ্যান্ডসেটের নেটওয়ার্ক থাকবে না। তবে পুরোনো অবৈধ মোবাইলগুলোতে আগের সিম ব্যবহার করলেই থাকবে নেটওয়ার্ক, তবে পুরোনো সেটে নতুন সিম ব্যবহারে নেটওয়ার্ক থাকবে না। নতুন অবৈধভাবে সরবরাহকৃত কোনো হ্যান্ডসেটে নেটওয়ার্ক সংযোগ হবে না। এই বছরের মধ্যেই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR (এনইআইআর) সিস্টেম বাস্তবায়ন করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির এক কর্মকর্তা বলেন, সিস্টেমটি মূল্যায়ন করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। যদি অনুমোদন হয়, তা হলে দ্রুত বাস্তবায়িত হবে। যদি অনুমোদন না-ও হয় কোনো কারণে, তাহলে আমরা ঠিক করে আবার মন্ত্রণালয়ে পাঠাব।
এদিকে বাংলাদেশে অবৈধ মোবাইলের সরবরাহ মাত্রা অতিরিক্ত। অবৈধ মোবাইল সরবরাহ ঠেকাতে বিগত সরকার কয়েকবার চেষ্টা করেও সফল হয়নি অজানা কারণে। অর্থনীতিবিদরা বলছেন, অন্তর্বর্তী সরকারকালীন এটা বাস্তবায়ন সম্ভব হবে।
বিটিআরসির এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR (এনইআইআর) সিস্টেমটি মূল্যায়ন করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। যদি অনুমোদন হয়, তা হলে দ্রুত বাস্তবায়িত হবে। যদি অনুমোদন না-ও হয় কোনো কারণে, তাহলে আমরা ঠিক করে আবার মন্ত্রণালয়ে পাঠাব। সবাই এটা নিয়ে ইতিবাচক। কোনো কারণে যদি পিছিয়েও যায়, এটা বাস্তবায়িত হবেই। এনইআইআর এই বছর অবশ্যই শুরু করব। সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয়, তাই আমরা ঘোষণা দিয়ে শুরু করব, যাতে মানুষ যেন অবৈধ সেট না কেনে।
২০২২ সালের জানুয়ারিতে বছরে ৪.১৪ মিলিয়ন ইউনিট মোবাইল তৈরি হতো, যা ২০২৪ সালের জানুয়ারিতে কমে ১.৮৯ মিলিয়নে নেমে আসে—প্রায় ৫৪% পতন। বাজারে অবৈধ মোবাইল প্রবেশ বাড়ায় স্থানীয় উৎপাদন প্রায় অর্ধেক পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে ৪০% পর্যন্ত কর্মসংস্থান হারানোর আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
২০১৯ সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর প্রায় ২.৫ মিলিয়ন (২৫ লাখ) মোবাইল ফোন অবৈধভাবে আমদানি করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩,০০০ কোটি টাকা।
গ্রে মার্কেট এখন মোবাইল বাজারের প্রায় ৪০–৫০% দখল করে রেখেছে। অন্যদিকে, ২০১৯ সালের তথ্য অনুসারে, বাজারের প্রায় ৩০% অবৈধ মোবাইল।
বিটিআরসি সূত্রে জানা যায়, আগের হ্যান্ডসেটগুলো বন্ধ হবে না। মানুষকে আতঙ্কিত করা যাবে না। আগের যে অবৈধ মোবাইলগুলো মানুষ ব্যবহার করছে, সেগুলো ব্যবহার করতে পারবে। অর্থাৎ আগে যে অবৈধ মোবাইলগুলো এসেছে, সেগুলোতে আগে যে সিম ছিল, সেগুলো দিয়েই ব্যবহার করতে হবে। অন্য সিম ব্যবহার করা যাবে না। আমরা এটা করতে বাধ্য হয়েছি। না হলে অবৈধ মোবাইল আনা বন্ধ করা যাবে না। আমরা একটা সময় ঘোষণা দিয়ে দেব। এরপর অবৈধ কোনো মোবাইল আসলে আর কাজ করবে না। আইএমইআই নম্বর দিয়ে চেক করে সেটা বন্ধ করে দেওয়া হবে। আর বিদেশ থেকে প্রবাসীরা যে মোবাইল আনবে, সেগুলো যদি ব্যাগেজ রুল অনুযায়ী হয়, তাহলে আমাদের কাছে প্রমাণসহ আবেদন করলে আমরা সেগুলো এনইআইআরে রেজিস্টার করে নেব। এরপরও ছোটখাটো কিছু সমস্যা দেখা দিতে পারে, এগুলো আমরা ঠিক করে নেব। তবে আমরা এটা বাস্তবায়ন করব।
বিটিআরসির এক কর্মকর্তা বলেন, এটা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। তারাও করতে চায়। আমরা দেশের মানুষের ক্ষতি করতে চাই না। এবার সিস্টেমটি প্রায় পুরোপুরি নতুন করে তৈরি করতে হচ্ছে। আগে সিস্টেমটা শুধু দাঁড় করানো ছিল। তাই সময় লাগছে।
এক প্রোগ্রামে এনইআইআর সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, বাংলাদেশে অবৈধ মোবাইল বেশি আসার কারণ হচ্ছে ঠিকমতো নজরদারি না থাকা। ঠিকমতো নজরদারি করলে কিভাবে আসে এত মোবাইল? অবৈধ মোবাইল ঠেকাতে এখন আমরা যেটা ভাবছি, এই বিষয়ে এনবিআরের সাথে বিটিআরসির কয়েক দফা বৈঠক হয়েছে। আরো কয়েকবার বসা হবে। একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে। এনইআইআরে রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশে কোনো মোবাইল চলবে না। এই সিস্টেম দ্রুতই চালু হওয়ার কথা। উপদেষ্টা মহোদয়ও এই সিস্টেম করতে চান। এনবিআরও এটা নিয়ে আবার মিটিং করবে। এই প্রকল্পটি অনেকদিন ধরে চলছে। কেন যে বাস্তবায়ন হতে দেরি হচ্ছে, বুঝতে পারছি না। অবৈধ কোনো মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হবে না। শুল্ক না দিলে মোবাইল নেটওয়ার্কে যুক্ত হবে না। এভাবে করলে সমস্যাটা কমানো সম্ভব।
এর প্রভাব নিয়ে অর্থনীতি বিশ্লেষক ও পলিসি থিংক অ্যান্ড ইকোনমিক সেন্টারের চেয়ারম্যান মো. মাজেদুল হক বাণিজ্য প্রতিদিনকে বলেন, বাংলাদেশে অনেক আইন আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর কারণে বাস্তবায়িত হয় না। এর কারণ, তাদের স্বার্থের বিপরীতে তারা কোনো পদক্ষেপ নেয় না। এনইআইআর বাস্তবায়িত হলে অপরাধ ও অনিয়ম কমবে। এতে রাজস্ব আদায়ও বাড়বে। অন্তর্বর্তী সরকারের এটা ভালো দিক, তারা আইনগুলো বাস্তবায়ন করছে।
এই বিষয়ে বিটিআরসির পক্ষ থেকে বলা হয়, এনইআইআর সিস্টেম স্থাপন এবং তিন বছরের জন্য এর রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদারের সাথে ২৫ নভেম্বর ২০২০ তারিখে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মেয়াদ ৩১ অক্টোবর ২০২৪ তারিখে শেষ হয়েছিল। পরবর্তী তিন বছরের জন্য সিস্টেমের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য, নতুন ঠিকাদার নির্বাচনের জন্য সরকারি বিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়াটি বর্তমানে সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। উক্ত অনুমোদন প্রাপ্তির পর এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর, এনইআইআর সিস্টেমটি সমস্ত বৈশিষ্ট্য এবং কার্যকারিতাসহ সম্পূর্ণরূপে কার্যকর করা হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ মে বিটিআরসির এক সভায় বিটিআরসির ব্যবস্থাপনায় এনইআইআর চালু করতে প্রকল্প গ্রহণ করা হয়। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি দিয়ে বিটিআরসি জানিয়েছিল, ১ জুলাই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)-এর কার্যক্রম শুরু হয়েছে। ১ অক্টোবর থেকে নেটওয়ার্কে নতুনভাবে যুক্ত সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তবে অক্টোবরে গিয়ে সরকার জানায়, ‘মানুষের ভোগান্তির কথা চিন্তা করে নেটওয়ার্কে যুক্ত কোনো হ্যান্ডসেট আপাতত বন্ধ হচ্ছে না’। এর দুই বছর পর আবারও অবৈধ মোবাইল ফোন বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু প্রত্যেকবারই কোনো অজানা কারণে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে ব্যর্থ হয়েছে বলে দাবি বিটিআরসির এক কর্মকর্তার।
এএ
- ১অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরিই প্রধান লক্ষ্য
- ২ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৩চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৪কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৫চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৬চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৭কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৮রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ১০রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ





পাঠকের মতামত