
ফুটবল বিশ্বের ব্যক্তিগত পুরস্কারের তালিকায় ওপরের দিকেই থাকবে ব্যালন ডি অর। মৌসুমের বর্ষসেরা ফুটবলারের হাতে এই পুরস্কার তুলে দেয় ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। ইতিহাসে সবচেয়ে বেশি এই পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। রেকর্ড ৮বার এই পুরস্কার নিজের করে নিয়েছেন মেসি। এবার সেই পুরস্কারকে মেসি স্মরণ করলেন অন্যভাবে।
বাজারে হাইড্রেশন ড্রিংক আনবেন মেসি– এটা বলা হয়েছিল আগেই। ফ্যাক্টরি দেখে এসেছিলেন। জুন মাসেই বাজারে আসার কথা ছিল তার। এবার সত্যিই এলো তা। ‘মাস +’ নামে বাজারে আসছে এই পানীয়। চারটি ফ্লেভারে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে এটি। তারই একটি ফ্লেভারের নাম মেসি রেখেছেন ব্যালন ডি অরকে স্মরণে রেখে। কমলার স্বাদে তৈরি বলেই যার নাম করা হয়েছে অরেঞ্জ ডি’ অর নামে।
অরেঞ্জ ডি’ অর ছাড়া বাকি তিন ফ্লেভারের মাঝে আছে মায়ামি পাঞ্চ, বেরি কোপা ক্রাস, লিমন লাইম লিগ। পানীয়ের নাম মাস+ রাখার ব্যাপারে মেসি জানান, মোট ৪৫০টি স্প্যানিশ নাম থেকে এই নামটি বেছে নেয়া হয়েছে। নিজের জীবন ও ক্যারিয়ারের কথা ভেবেই এই নাম বাছাই করেছেন। স্প্যানিশ ‘মাস’ এর অর্থ আরও বেশি। সঙ্গে + চিহ্ন দিয়ে অতিরিক্ত হাইড্রেশনের দিকে ইঙ্গিত দেয়া হয়েছে।
মেসির এই হাইড্রেশন ড্রিংকে মোট চারটি ফ্লেভারই বাজারে আসবে আগামী ১৩ই জুন। ইলেক্ট্রোলাইট, ভিটামিন এবং খনিজযুক্ত মাস প্লাসের বিভিন্ন ফ্লেভারের নামগুলো মেসি বেছে নিয়েছেন ক্যারিয়ারের উল্লেখযোগ্য দিকগুলো নিয়ে।
মায়ামি পাঞ্চে বর্তমান ক্লাব ইন্টার মায়ামি এবং মায়ামি শহরকে উল্লেখ করেছেন। জামের সঙ্গে রাখা হয়েছে আনারসের হালকা মিশ্র। অরেঞ্জ ডি’ অরে রাখা হয়েছে কমলার অ্যাসিডিক স্বাদ। বেরি কোপা ক্রাস ফ্লেভারে ৭টি কোপা দেল রে এবং ২০২১ সালে জয় করা কোপা আমেরিকার স্মৃতি ফেরাতে চেয়েছেন মেসি। জাম এবং চেরি ফলের মিশ্রণে তৈরি করা হয়েছে এটি।
আর সবশেষ ফ্লেভার হিসেবে আছে লিমন লাইম লিগ। ক্যারিয়ারের চার চ্যাম্পিয়ন্স লিগকে মাথায় রেখে বাছাই করা হয়েছে এই নাম। লেবুর ফ্লেভারে বাজারে আসবে এটি।
এসকে
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত