
বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনেীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে মার্চেন্টস ডেভেলপমেন্ট ড্রাইভিং রুরাল মার্কেটস (এমডিডিআরএম)। মঙ্গলবার (২৩ মার্চ) রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে আলোচনায় এসব বিষয় উঠে আসে।
‘লিভিং নো মাইক্রো মার্চেন্টস বিহাইন্ড ইন দ্য ডিজিটাল এরা ইন বাংলাদেশ’ শীর্ষক এক সম্মেলনের আয়োজন করে জাতিসংঘ ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ)। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পসচিব কেএম আলী আজম উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের সহযোগিতা প্রধান মরিজিও চিয়ান এবং ইউএনডিপি বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি সুদীপ্ত মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন ।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘২০১৭ সালে ইউএনসিডিএফ – এর অধীনে বাস্তবায়িত এমডিডিআরএম প্রকল্পের যাত্রা শুরুর পর বাংলাদেশে মাইক্রো-রিটেইল ব্যবস্থাপনার মাধ্যমে লক্ষ্য অর্জনে কাজ করছে। যার ফলে প্রান্তিক জনগোষ্ঠী আমাদের অর্থনীতির কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে।’ বৈশ্বিক মহামারির সময়ে নতুন সুযোগের সন্ধান এবং নীতিনির্ধারক, শিক্ষাবিদ, শিল্প ও ডিজিটাল ইকোসিস্টেম নেতৃবৃন্দদের একত্রিতকরণ এবং এমডিডিআরএম (মার্চেন্টস ডেভেলপমেন্ট ড্রাইভিং রুরাল মার্কেটস) উদ্যোগের অধীনে পরিচালিত কার্যক্রম প্রদর্শনের উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের অন্যতম বক্তা মিস টিনা জাবিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক, স্টার্টআপ বাংলাদেশ বলেন, আমরা অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অর্থায়নের মাধ্যমে উদ্যোক্তাদের সহায়তা করছি।” অক্সফামের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জনসংখ্যার ওপরের দিকে থাকা ১ শতাংশ মানুষের কাছে নীচের দিকে থাকা ৬.৯ বিলিয়ন মানুষের চেয়ে বেশি সম্পদ রয়েছে। এ বৈষম্যের মূল কারণ হলো পিরামিডের নীচে থাকা মানুষদের— ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক এবং উদ্যোক্তা— সবার জন্য সমান অর্থনৈতিক সুযোগের অভাব। সৌভাগ্যক্রমে, বিগত কয়েক বছরে ডিজিটাল প্রযুক্তি পিরামিডের নিচের দিকে থাকা ক্ষুদ্র ব্যবসায়ী এবং খুচরা বিক্রেতাদের ক্ষমতায়নের মাধ্যমে সমতা আনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে।
নীতিনির্ধারক এবং বেসরকারি খাতের অংশীদারদের জন্য পরবর্তী পদক্ষেপ হওয়া উচিৎ ত্বরান্বিত এ ডিজিটালাইজেশনের প্রবণতার ওপর ভিত্তি করে এগিয়ে যাওয়া। এই প্রয়াসের সমর্থনে জাতিসংঘ ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ) ২০১৭ সাল থেকে এমডিডিআরএম (মার্চেন্টস ডেভলপমেন্ট ড্রাইভিং রুরাল মার্কেটস) নামক উদ্যোগটি চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে দুই কোটি খুচরা ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। এই উদ্যোগে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন। ডিনেট, বিডিএমএস এবং এফবিসিসিআইয়ের সাথে অংশীদারিত্বের মাধ্যমে এটি আয়ের বৈচিত্র্য, ব্যবসা প্রবৃদ্ধি এবং বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক সুযোগের ক্ষেত্রে উদ্ভাবনকে উৎসাহ প্রদানে কাজ করছে। তবে, এক্ষেত্রে, সরকার, উন্নয়ন অংশীদার এবং বেসরকারি খাত কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে যা আশু চিহ্নিত করা প্রয়োজন। এসব প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে খুচরা ব্যবসায় সকল লিঙ্গের মানুষের অংশগ্রহণ, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক এবং অ-আর্থিক উভয় ধরণের প্রয়োজন শনাক্তে ডিজিটাল মাধ্যমের ব্যবহার, বড় প্রতিষ্ঠানগুলোর সাথে সাপ্লাই চেইনের সমন্বয়, আনুষ্ঠানিকীকরণের ক্ষেত্রে নীতিগত উদ্যোগ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধায় বৈশ্বিক মহামারির ক্ষতি থেকে উত্তরণে সহায়তা প্রক্রিয়া। এসব বিষয়ের ওপর সম্মেলনে গুরুত্ব আরোপ করা হয়।
‘বাংলাদেশের খুচরা ব্যবসায় নারীদের ভবিষ্যৎ’ এবং ‘নীতি নির্ধারক সুপারিশ: সর্বশেষ পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানে বিভিন্ন খাতের মধ্যে সমন্বয়ে সরকারের পদক্ষেপ’ এ বিষয়গুলোর ওপরে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনে চিন্তাবিদ, পরামর্শক সংস্থা, আইএনজিও, সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিগণের পাশাপাশি উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে





পাঠকের মতামত