
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অর্থনীতির সব খাতে এগিয়ে যাচ্ছে দেশ। যার ফলে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপ নিয়েছে।
রোববার (২ জানুয়ারি) বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ মাইলফলক র্স্পশ করেছি। অর্থনীতির সব খাতে এগিয়ে যাচ্ছে দেশ। প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ সারাবিশ্বে প্রসংশিত হয়েছে। আমাদের অর্থনীতি ১০০ বিলিয়ন ডলার হতে ১৯ বছর লেগেছে। এখন আমাদের অর্থনীতির আকার ৪১১ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ ডলার হয়েছে। আগামী অর্থবছরে অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলার হবে।
মন্ত্রী বলেন, বর্তমানে এটা ৪৫ থেকে ৪৬ বিলিয়ন ডলারের কাছাকাছি। আমি বিশ্বাস করি, ইনশাল্লাহ চলতি বছরের শেষ নাগাদ রিজার্ভ ৫০ বিলিয়ন ডলারে যেতে পারবো। শিক্ষার হার বেড়েছে। দেশে দারিদ্র কমেছে। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার বেড়েছে। কোভিডের মধ্যে বিশ্ব অর্থনীতির অবস্থা ভালো নয়, তারপরও বাংলাদেশ ভালো করছে। ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত উচ্চ আয়ের দেশে রূপান্তর করবো।
২০৪১ সালে সুখী সমৃদ্ধ উন্নত দেশে রূপ নেবে। যে দেশ জাতির পিতার স্বপ্ন দেখেছেন। বাংলাদেশ সুখি সমৃদ্ধ জাতির পিতার সোনার বাংলাদেশ হবে।
- ১ব্যাটারিচালিত রিকশা তৈরিতে লাগবে অনুমতি, নির্ধারিত হবে কারখানা
- ২সূচক ও লেনদেনের পতনে সপ্তাহ শেষ
- ৩মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান
- ৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৫বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল
- ৬গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার মেগাওয়াট
- ৭বেরোবি শিক্ষক ইউসুফের সনদ জালিয়াতি
- ৮যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৯রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ১০ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ১গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৪ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৫বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৬গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৭গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ৮শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৯বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি





পাঠকের মতামত