প্রকাশিত: জুলাই ৩১, ২০২১ ৬:৪৪ পিএম

কোয়ার্টার ফাইনালে মিশর অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে টোকিও অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে এসেছিল সেলেসাওরা। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাথিউস কুনহা।

টোকিওর সাইতামা স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ব্রাজিল। ম্যাচের প্রায় ৬৩ শতাংশ সময় তাদের পায়ে বল ছিল। ‍পুরো ম্যাচে গোলমুখে ৫ শটের মাত্র দুইটি লক্ষ্যে রাখতে পেরেছে মিশর।

অন্যদিকে ব্রাজিল ১২ শটের মধ্যে পাঁচটিই লক্ষ্যে রাখে। ম্যাচে ফাউল সংখ্যায় এগিয়ে ছিল মিশর। তাদের ১৪ ফাউলের বিপরীতে ১০টি ফাউল করেছে ব্রাজিল।

অলিম্পিক ফুটবলের সেমিতে ব্রাজিলের প্রতিপক্ষ হবে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিজয়ী দল।

এর আগে টোকিও অলিম্পিক থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে যেতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা জিততেই হতো মিশর ও আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে হারা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে মিশরকে হারিয়েছিল। তবুও শেষ আটে যেতে স্পেন অনূর্ধ্ব-২৩ দলকে হারাতেই হতো আলবিসেলেস্তেরা। ১-১ গোলে ড্র করেও বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। তবে লাতিন আমেরিকার আরেক দেশ ব্রাজিল ঠিকই এগিয়ে যাচ্ছে।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...