প্রকাশিত: জুলাই ২, ২০২৪ ৫:১৪ পিএম

প্যারিস অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পেয়েছেন বাংলাদেশের দুই সাঁতারু। এ দুজন হলেন সামিউল ইসলাম ও সোনিয়া আক্তার। বাংলাদেশ সাঁতার ফেডারেশন এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে এ তথ্য। এছাড়া স্প্রিন্টার ইমরানুল ইসলামও পেয়েছেন অলিম্পিকে অংশ নেওয়ার ওয়াইল্ড কার্ড।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এম বি সাইফ বলেন, ‘আন্তর্জাতিক সাতার ফেডারেশন (ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স) গতকাল রাতে চিঠি পাঠিয়েছে আমাদের কাছে। তাতে তারা বলেছে, আমাদের একজন নারী সাতারু ও পুরুষ সাতারু অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে। তার অর্থ, আমাদের পাঠানো নাম দুটি অনুমোদন করেছে (ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স)।’

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘গত রাতে দুই সাঁতারুর ওয়াইল্ড কার্ডের চিঠি আমরাও পেয়েছি।’

সামিউল ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং ৫০ মিটার ফ্রিস্টাইল অংশ নেবেন। সোনিয়া আক্তার নামবেন ৫০ মিটার বাটারফ্লাই ও ফ্রিস্টাইলে।

এম পি

শেয়ার

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...